Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১৫: ৫৪
বরিশালে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

বরিশালে ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীদের বিরুদ্ধে দোকান ভাঙচুর, হামলা এবং দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে । গত সোমবার রাতে নতুন বাজার মরকখোলা পুল এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনায় আহত দুই নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এর মধ্যে এক নারী বলেন, “দুপুরে কাউনিয়ার বাগানবাড়ী এলাকায় ছাত্রদলের নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। যাদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, তারা আমাদের রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করে এমন অভিযোগ তুলে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীরা রেস্তোরাঁয় হামলা চালান।”

ওই নারী আরও বলেন, “৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলে করে ৭০ থেকে ৮০ জন লোক এসে হামলা চালায়। এ সময় আমাকে এবং আমার বোনকে শাড়ি ধরে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে মারধর করা হয়। সবার সামনে আমাদের শ্লীলতাহানি করা হয়েছে। শুধু তাই নয়, চুল ধরে টানতে টানতে রাস্তায় ফেলে লাথি মারা হয়েছে। আমার দোকানের খাবার রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ শুরু করে। তারা নতুন বাজার সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতারা বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে স্থানীয়রা অভিযুক্ত বিএম কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন।

অভিযোগের বিষয়ে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, “সোমবার দুপুরে আমাদের বিএম কলেজ ছাত্রদলের কর্মী, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহকে মরকখোলা পুলের নিচে একদল সন্ত্রাসী বেধড়ক মারধর করে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্ধ্যার দিকে বিএম কলেজের এক শিক্ষার্থী এ বিষয়ে অভিযোগ দিতে থানায় যাচ্ছিলেন। থানায় যাওয়ার পথে একই স্থানে হামলাকারীদের একটি গ্রুপ তার ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানতে পেরেছি। আমরা কারও ওপর কোনো হামলা করিনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।”

বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, “ছাত্রদল কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করে না। যদি ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ নারীদের ওপর হামলা বা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “দুই পক্ষের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়: হামলানারীবরিশালছাত্রদলপুলিশশ্লীলতাহানি
সর্বশেষ
  • ১

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ২

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ৩

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৪

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৫

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

সম্পর্কিত
  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।