Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হুমকির মাধ্যমে বই প্রকাশ বন্ধ মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত: ব্লাস্ট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৭
হুমকির মাধ্যমে বই প্রকাশ বন্ধ মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত: ব্লাস্ট
প্রকাশনা সংস্থা ‘ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ (ইউপিএল)-র শোরুমে হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলাবাজারে ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা ‘ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ (ইউপিএল)-র শোরুমে হামলা, কর্মীদের হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

Advertisement

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ শাস্তি প্রদান এবং প্রকাশনা শিল্পের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

ব্লাস্ট জানায়, গত সোমবার বিকেলে একদল ব্যক্তি বাংলাবাজারস্থ ইউপিএলের শোরুমে প্রবেশ করে শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির বিক্রয় বন্ধের দাবিতে হামলা চালায়। হামলাকারীরা জোরপূর্বক শোরুমের শাটার বন্ধ করে দেয় এবং সেখানে কর্মরত বিক্রয়কর্মীদের চরম হয়রানি ও ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ওই কর্মীদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখা হয় বলেও অভিযোগ ওঠে।

ঘটনার তীব্র সমালোচনা করে ব্লাস্ট উল্লেখ করে, বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কোনো বইয়ের বিষয়বস্তু নিয়ে আপত্তি বা ভিন্নমত থাকলে তা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনানুগ উপায়ে প্রকাশ করা যেতে পারে। তবে বলপ্রয়োগ, হামলা বা হুমকির মাধ্যমে বই প্রকাশ ও বিক্রি বন্ধ করার অপচেষ্টা সরাসরি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কোনো বই প্রত্যাহার বা তার বিক্রয় সীমিত করতে হলে তা অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে ব্লাস্ট আরও উল্লেখ করে, এ জাতীয় হামলা বইমেলা ও প্রকাশনা শিল্পের সার্বিক পরিবেশ এবং মুক্তচিন্তার চর্চাকে মারাত্মকভাবে ব্যাহত করে। তাই ইউপিএল কর্মীদের ওপর হামলা এবং এতে পুলিশের ভূমিকার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দেশের সকল প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিষয়: বিজ্ঞপ্তিবিক্ষোভহয়রানিমানবাধিকার লঙ্ঘননিন্দা
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।