Advertisement

রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসের ২ কর্মচারীকে গুলি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসের ২ কর্মচারীকে গুলি
প্রতীকী ছবি: চরচা গ্রাফিক্স

রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে চাঁদা না পেয়ে দুই কর্মচারীকে দুর্বৃত্তরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার রাত ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

Advertisement

গুলিবিদ্ধরা হলেন, চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকার দুলাল মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৬) ও ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকার মো. ইউসুফের ছেলে সাজু আহমেদ (২৯)। হাবিবুর রহমানের বা হাত এবং সাজুর ডান পায়ে হাঁটুর নিচে গুলি লাগে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ বলেন, “রাত ৭টার দিকে চারজন দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।”

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, “হাতিরঝিল এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।”