Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শেষ মুহূর্তে সমঝোতা, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১: ১২
শেষ মুহূর্তে সমঝোতা, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও কানাডা শেষ মুহূর্তে একটি সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় কানাডার পণ্যের ওপর বড় ধরনের শুল্কারোপ আপাতত স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এতে নতুন করে বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় থাকা কানাডার রপ্তানিকারকেরা সাময়িক স্বস্তি পেয়েছেন।

Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা দেন ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও জানান, যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে শুল্কারোপ ২২ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে।

মঙ্গলবার ট্রাম্প ও কার্নি বৈঠক করেন। সেখানে আলোচনা শেষে শুল্ক স্থগিতের ঘোষণা আসে। কানাডার প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলারের পণ্যের ওপর এই শুল্ক বসার কথা ছিল। এর আওতায় ছিল ইলেকট্রনিক পণ্য, শিল্পকারখানার যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনের মতো বিভিন্ন পণ্য।

Advertisement
Advertisement
Advertisement

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। তবে চুক্তির নথি চূড়ান্ত না হওয়া পর্যন্ত তিনি শুল্ক তিন দিনের জন্য স্থগিত রাখতে রাজি হয়েছেন।

হরমুজকে ‘নিজ ভূখণ্ড’ দাবি করে ট্রাম্পের নতুন মানচিত্র প্রকাশMAp

ট্রাম্প বা কার্নি কেউই চুক্তির বিস্তারিত জানাননি। তবে ট্রাম্পের বক্তব্যে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বন্ধ থাকা কিস্টোন এক্সএল তেল পাইপলাইন প্রকল্প আবার চালুর বিষয়টি উঠে আসে।

কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি ২০০৮ সালে প্রস্তাব করা হয়েছিল। তীব্র বিরোধিতা ও নানা বাধার কারণে এটি এগোতে পারেনি। পাইপলাইনটি চালু হলে কানাডার আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা পর্যন্ত প্রতিদিন প্রায় ৮ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব হতো।

২০২১ সালে পরিবেশ ও অর্থনৈতিক কারণ দেখিয়ে পাইপলাইনটির যুক্তরাষ্ট্র অংশের গুরুত্বপূর্ণ অনুমোদন বাতিল করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে প্রকল্পটি কার্যত বন্ধ হয়ে যায়।

এদিকে, শুল্ক স্থগিতের সিদ্ধান্ত কানাডার রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি হিসেবে এসেছে। কারণ কানাডার রপ্তানিকারকেরা অন্য যেকোনো বাজারের তুলনায় যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর বেশি নির্ভরশীল। কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির প্রায় ৩০ শতাংশ যায় কানাডায়।

বিষয়: কানাডাযুক্তরাষ্ট্রশুল্কবাণিজ্যবৈদেশিক সম্পর্কডোনাল্ড ট্রাম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ২

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৩

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

  • ৪

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ৫

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী