Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দেশে এক বছরে ৫৬৯ ধর্ষণ, হত্যার শিকার ৬৩২ নারী: মহিলা পরিষদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৯: ৫৩
দেশে এক বছরে ৫৬৯ ধর্ষণ, হত্যার শিকার ৬৩২ নারী: মহিলা পরিষদ

গত বছর সারা দেশে ৫৬৯টি নারী ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এ সময় হত্যা করা হয়েছে ৬৩২ জন নারীকে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

Advertisement

আজ রোববার পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ২৮০৮ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১২৩৪ জন কন্যা শিশু এবং ১৫৭৪ জন নারী রয়েছেন।

পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে তৈরি করা এই প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত এক বছরে মোট ৭৮৬ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে কন্যা শিশুর সংখ্যা ৫৪৩ এবং নারী ২৪৩ জন। ১৭৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন (১০৪ জন কন্যা শিশু)। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩১ জনকে (১৮ জন কন্যা শিশু)। ১৮৮ জনকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে।

এ সময় যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৬৯ জন, যার মধ্যে ১১২ জনই কন্যা শিশু।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন কারণে মোট ৬৩২ জন নারী ও কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। রহস্যজনক মৃত্যু হয়েছে ২৩০ জনের। আত্মহত্যা করেছেন ১৯৬ জন এবং আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন ১৪ জন। হত্যার চেষ্টা করা হয়েছে আরও ২১ জনকে।

মহিলা পরিষদের প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তির অপব্যবহারে নারীরা এখনো অনিরাপদ। গত বছরে ১৯ জন সাইবার সহিংসতার শিকার হয়েছেন। ১৩৮ জন নারী ও কন্যা শিশু বিভিন্নভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ৭১ জন অপহৃত হয়েছেন এবং ৫৫ জন নারী ও কন্যা শিশু পাচারের শিকার হয়েছেন।

এ বছর যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৫২ জন এবং যৌতুকের জন্য হত্যা করা হয়েছে ২৪ জনকে। ১৭ জন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ৯ জনকে হত্যা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৮টি বাল্যবিবাহ সম্পন্ন হয়েছে এবং ১৭টি বাল্যবিবাহ প্রতিরোধের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ এই তথ্যগুলো দেশের শীর্ষস্থানীয় ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা থেকে সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, সমকাল এবং জনকণ্ঠের মতো প্রধান পত্রিকাগুলো।

Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।