
সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।
রাজধানীর হাজারীবাগে একটি ভাড়া বাসা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
আজ রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দ্বীন ইসলাম ইমন বরগুনা সদর থানার আব্দুল হাকিমের ছেলে। তিনি রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলার নতুন রাস্তার ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, মধ্যরাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। পাশাপাশি ‘মনি’ নামে এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক ছিল বলেও তথ্য পাওয়া গেছে। প্রায় পাঁচ-ছয় মাস আগে সে ওই বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া নিয়ে বসবাস শুরু করে।
এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।

জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।