Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

উপদেষ্টাদের সমালোচনা গণতান্ত্রিক উত্তরণ: আসিফ নজরুল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৬: ৪০
উপদেষ্টাদের সমালোচনা গণতান্ত্রিক উত্তরণ: আসিফ নজরুল

সরকারের উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন পক্ষ ইচ্ছামত সমালোচনা করছে অভিযোগ করে করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এটি গণতান্ত্রিক উত্তরণ।

Advertisement

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইন উপদেষ্টা।

আমিফ নজরুল বলেন, “উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হয়, হুমকি দেওয়া হয়। আমার কাছে মনে হয় এটা আমাদের উত্তরণ হয়েছে। আমরা আগের সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতে তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিতে।”

“উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামত যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে। এটা ভালো, গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন, তাদের বলে রাখি একই ধরনের কথাবার্তা কেউ আপনাদের উদ্দেশে বললে সেটা শোনার মানসিকতাও আপনাদের থাকতে হবে।”

Advertisement
Advertisement
Advertisement

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়ে গেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, “এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাব ছিল। প্রধান বিচারপতির সংস্কার ভাবনার মধ্যেও এটা আছে। আমরা এলক্ষ্যে অনেক দূর কাজ করেছি। কিছু বিষয়ে এখনো কিছু মতভিন্নতা আছে। সেটা নিয়ে আরেকটু আলাপের প্রয়োজন রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে আইনটা উপদেষ্টা পরিষদে পেশ করবে। এ সরকারের আমলেই সুপ্রিম কোর্ট পৃথক সেক্রেটারিয়েট করতে পারব।

জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “সমস্ত রাজনৈতিক দল নিষ্ঠার সঙ্গে এই পুরো আলোচনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি উনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসেবে সাইন করবে। কারণ এটা কনটেন্ট। মূল মতভেদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সেটাতো আর সাইন করা হচ্ছে না। সাইন করা হচ্ছে কনটেন্ট বা জুলাই চার্টারের বিষয়বস্তু। সেখানে আমি বিশ্বাস করি সবাই সাইন করবে।”

নির্বাচন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “সরকারের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, ফেব্রুয়ারি প্রথমার্ধে আমরা জাতীয় নির্বাচন করার ব্যাপারে বদ্ধ পরিকর। এটা নিয়ে কোনোরকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।”

বিষয়: গণতন্ত্রনির্বাচনআসিফ নজরুলউপদেষ্টাসমালোচনা
Advertisement
সর্বশেষ
  • ১

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ২

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৩

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৪

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

  • ৫

    সৌদিতে হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইটের তথ্য নিচ্ছে হুতিরা?

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।