Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০১
বরিশালে সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
নাজিয়া রহমান মাইশা। ছবি: সংগৃহীত

বরিশালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরপরই নাজিয়া রহমান মাইশা (৩০) নামে এক নারী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের রাহাত-আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

মাইশার পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই তিনি মারা গেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অস্ত্রোপচারের পর বমি করায় মাইশার শ্বাসনালিতে খাবার আটকে যাওয়ায় তিনি মারা যান।

Advertisement
Advertisement
Advertisement

মাইশা নগরের কালিজিরা এলাকার প্রয়াত মো. নাজমুর রহমান বাদলের মেয়ে। তিনি একজন উদীয়মান উদ্যোক্তা ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার ডা. তহুরা আক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তার পরামর্শেই মাইশাকে রাহাত-আনোয়ার হাসপাতালে সিজারের জন্য ভর্তি করা হয়। বৃহস্পতিবার সিজারে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এর পরই তার শারীরিক অবস্থার অবনতি হয়।

মাইশার স্বজনদের অভিযোগ, সুস্থ অবস্থায় অপারেশন থিয়েটারে ঢোকে মাইশা। তবে বমি করতে শুরু করলে চিকিৎসকদের অবহেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মাইশার স্বামী হাফিজ আহমেদ বলেন, ‘‘সুস্থ ও স্বাভাবিকভাবে অপারেশন থিয়েটারে ঢোকা মানুষটি সেখান থেকে মৃত হয়ে বের হলেন—এটা কীভাবে সম্ভব? চিকিৎসকের অবহেলা থাকলে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’’

পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন: প্রবাসী ছেলের পর বাঁচানো গেল না বাবাকেওburn institute

স্বজন সাজ্জাদ হোসেন নয়নের অভিযোগ, ‘‘স্পাইনাল অ্যানেসথেসিয়া দেওয়ার পর অ্যানেসথেসিয়া চিকিৎসক সোহেল মিয়া রোগীর পাশে ছিলেন না।’’ তার দাবি, ‘‘হাসপাতালের চারটি অপারেশন থিয়েটারের দায়িত্ব একজন চিকিৎসকের ওপর থাকায় চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন রয়েছে।’’

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালটির ব্যবস্থাপক সাহিল আহমেদ সাকিব বলেন, ‘‘অস্ত্রোপচার শেষে মা ও সন্তান দুজনই ভালো ছিলেন। পরে হঠাৎ মাইশার রক্তচাপ কমে যায় এবং তিনি তিনবার বমি করেন। বমি পরিষ্কার করার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শেবাচিমে পাঠানো হয়।’’ সাকিব জানান, পরে তিনি জানতে পারেন বমির সময় শ্বাসনালিতে খাবার আটকে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।

এদিকে, ঘটনার পর ডা. তহুরা আক্তার ও ডা. সোহেল মিয়া আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেছেন মাইশার স্বজনেরা।

এই বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: অস্ত্রোপচারচিকিৎসামৃত্যুবরিশালবাংলাদেশ
সর্বশেষ
  • ১

    তেলের দামে ঊর্ধ্বগতি, খুলনায় দিশেহারা সাধারণ মানুষ

  • ২

    বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

  • ৩

    ছড়া–গানেই অমর হয়ে থাকবেন আখতার হুসেন

  • ৪

    শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

  • ৫

    দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী

সম্পর্কিত
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

    বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার

    বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ শুক্রবার কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

  • শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

    শনির আখড়ায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে নারী শ্রমিকের মৃত্যু

    রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী

    দেশবিরোধীদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড গড়ে তোলা হবে: রিজভী

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি কোন পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে।” আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা দলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। খবর বাসসের।