
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বহুজাতিক কোম্পানির কাছে হস্তান্তরের প্রতিবাদে বামপন্থী দলগুলোর ‘যমুনা যাত্রা’ কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলা ও লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ বৃহস্পতিবার, সিপিবি এক বিবৃতিতে জানায়, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবসংলগ্ন সমাবেশ শেষে মিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে এ ঘটনা ঘটে।
এই হামলায় সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনকে প্রকাশ্যে রাজপথে ফেলে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ করে দলটি। একই ঘটনায় কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিকনেতা কাজী রুহুল আমিনের মাথা ফেটে যায়। বিভিন্ন বাম সংগঠনের অন্তত অর্ধশতাধিক নেতা–কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার প্রতিবাদে এক যৌথ বিবৃতিতে সিপিবির সভাপতিমণ্ডলী দাবি করেছে, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পূর্বপরিকল্পিত। বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারীকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়।
বিবৃতিতে সিপিবি অভিযোগ করে, সরকার জাতীয় সম্পদ বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে যারা কথা বলছেন, তাদের ‘চিহ্নিত করে’ ফ্যাসিবাদী কায়দায় দমন করা হচ্ছে। সিপিবির নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের পর ক্ষমতায় আসা সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে এখন দমন-পীড়নের পথ দেখাচ্ছে।
সিপিবি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।