Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন মিরাজ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯: ৫৯
বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন মিরাজ
ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

তৃতীয় দিনের শেষেই এটা স্পষ্ট ছিল যে, উইকেটে বোলারদের জন্য আর কিছু নেই। ব্যাটসম্যানরা যদি সেট হয়ে যেতে পারেন, অনায়াসেই অস্ট্রেলিয়া বড় লিড নিতে পারবে। চতুর্থ দিন সকালে অবশ্য সেই পথে বাঁধা হয়ে দাঁড়ালেন মেহেদি হাসান মিরাজ। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রেখে বাংলাদেশের জয়ের খুব কাছে নিয়ে গেছেন তিনিই।

Advertisement

আগের দিন স্টিভ স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ফিরে আসার রাস্তা অনেকটাই আটকে দিয়েছিলেন মিরাজ। উইকেটে কোনো টার্ন নেই, স্পিনাররাও পাচ্ছেন না বাড়তি সহায়তা। সেই কারণেই কিনা, সকালের সেশনে মিরাজের ওপরই ভরসা রাখেন নাজমুল হোসেন, আর তিনি তার প্রতিদান দেন একে একে চার উইকেট নিয়ে। আর সবগুলোই তার নিখুঁত পরিকল্পনা, স্কিল এবং মাথা খাঁটিয়ে বোলিংয়ের স্বীকৃতি।

Advertisement
Advertisement
Advertisement

প্রথম শিকার এলেক্স কেয়ারি। তিনি বিপজ্জনক হওয়ার আগেই তাকে ৩০ রানে থামান মিরাজ। কেয়ারি ফ্রন্টফুটে খেলছিলেন সাবলীলভাবে, তাই তাকে সেট-আপ করেন ব্যাকফুটে গিয়ে খেলার জন্য। তাতে কাজও হয়। সোজা ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে ক্যাচ দেন কিপার লিটন দাসের হাতে।

কেয়ারির পর অস্ট্রেলিয়ার শেষ স্বীকৃত ব্যাটসম্যান ছিলেন বিউ ওয়েবস্টার। ব্যাট হাতে তিনি সাম্প্রতিক সময়ে বেশ ভালোই করেছেন। এই গুরুত্বপূর্ণ উইকেটটাও মিরাজ আদায় করেন দক্ষতার সঙ্গেই।

গতি একটু বাড়িয়ে বল এমন জায়গায় ফেলেন মিরাজ, যেখান থেকে বিশাল টার্ন পাওয়া খুব সম্ভব। সেটা ভেবেই ওয়েবস্টার ব্যাকফুটে গিয়ে ডিফেন্ড করার চেষ্টা করেন। কিন্তু বলটি তাকে ফাঁকি দিয়ে আঘাত হানে স্ট্যাম্পে।

প্যাট কামিন্সের উইকেটেও ছিল মিরাজের স্কিলের প্রদর্শনী। অস্ট্রেলিয়া অধিনায়ক শুরু থেকেই রক্ষণাত্মক মেজাজে ব্যাট করছিলেন। শট খেলার চেষ্টাই ছিল না তার। মিরাজ তাই যেটা করেন, তা হল কামিন্সকে বল খেলতে বাধ্য করা। অফ স্ট্যাম্পের ঠিক বাইরে এমন লাইনে বলটা করেন, যা ছেড়ে দিলে বোল্ড। তাই কামিন্সকে বাধ্য হয়ে খেলতেই হয়েছে আর তাতে বল চলে যায় শর্ট লেগে থাকা ফিল্ডারের হাতে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২৮২, আর লিড ৫৪ রানের। মিচেল স্টার্ককে ফিরিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ফিফটি করা মিরাজ বল হাতে এমন সময়ে দলের ত্রাতা হয়ে হাজির হয়েছেন, যখন উইকেটে ছিল না কিছুই। বাংলাদেশ ম্যাচটা জিতে গেলে তাই বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে তার অলরাউন্ড পারফরম্যান্স।

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজবাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।