সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। আজ শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হবে বেলা ১১টায়।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তিনি মারা যান। খালেদা জিয়া তিন বার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ছিলেন।