
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

২৪ বছর পাকিস্তান অর্থনৈতিকভাবে বাংলাদেশের যে ক্ষতি করেছিল, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলেন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। খবর বাসস।
আজ সোমবার অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, “১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করা হয়েছে, যার ফলে আজ সাধারণ গ্রাহকরা ব্যাংকে টাকা পাচ্ছেন না।”
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন— এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, “নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।”
গোপালগঞ্জ ছাড়া দেশের আর কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, “তারা তাদের পলিটিক্যাল কার্ড হারিয়েছে এবং তাদের আর কিছুই অবশিষ্ট নেই। জুলাইকে অস্বীকার করে ভবিষ্যতে তাদের আর রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না।"
গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রতিফলন এবং এটি প্রমাণ করে যে দেশের অন্য কোথাও তাদের কোনো সাংগঠনিক উপস্থিতি নেই।
তথ্যমন্ত্রী আরও যোগ করেন, “এ ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য কোনো রাজনৈতিক সুবিধা বয়ে আনবে না।”
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ জানান, দলটির ভেতরে এমন কোনো সাংগঠনিক শক্তি বা তৎপরতা সরকার দেখছে না, যা তাদের রাজনীতিতে ফিরে আসতে সাহায্য করতে পারে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।