
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার মিরাশ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
মৃতরা হলো—ষষ্ঠ শ্রেণীর ছাত্র শামীম (১১), সে আনিসুর রহমানের ছেলে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র আফনান (১৩), সে পূর্ব আরিচপুর বউবাজার এলাকার সাইফুল ইসলামের ছেলে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, শামীম ও আফনান তাদের বন্ধু শিপনের সাথে মিরাশ পাড়া এলাকায় তুরাগ নদে গোসল করতে গিয়েছিল।
গোসলের একপর্যায়ে শামীম ও আফনান নদের পানিতে তলিয়ে যায়, তবে শিপন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদ থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”