Advertisement

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

Advertisement

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

Advertisement

দগ্ধরা হলেন শরিফ (৩৪), তার স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও রনি (১৯)।

আজ রোববার ভোরের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোজিনার শরীরে ৬০ শতাংশ, শরিফের শরীরে ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরে ৭০ শতাংশ দগ্ধ রয়েছে। দগ্ধ চারজনই একে-অপরের আত্মীয়।

চিকিৎসক বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় চারজনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।