Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কারাবন্দী চার সাংবাদিকের মুক্তি চেয়ে সিজেএর বিবৃতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১৪: ১০
কারাবন্দী চার সাংবাদিকের মুক্তি চেয়ে সিজেএর বিবৃতি

বাংলাদেশের কারাবন্দী চার সাংবাদিকের অবিলম্বে মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)।

Advertisement

গতকাল রোববার এক বিবৃতিতে সিনিয়র সাংবাদিক সিজেএ সহ-সভাপতি ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু, ফারজানা রুপা এবং একাত্তর টিভির শাকিল আহমেদের আটকাদেশ অব্যাহত রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিজিএ।

বিবৃতিতে বলা হয়, শ্যামল দত্ত আগামী মঙ্গলবার বাংলাদেশের হাইকোর্টে হাজিরা দেবেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে। সাংবাদিকতার প্রতিশোধ হিসেবে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে বলে সংগঠনটির বিশ্বাস।

সিজেএ বাংলাদেশ সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার ঘোষিত অঙ্গীকার এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেসব মামলায় বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই, সেগুলো প্রত্যাহার করে সাংবাদিকদের দ্রুত মুক্তির দাবিও জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সাংবাদিকরা হত্যা মামলায় আঠারো মাসেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। প্রায় ৬০০ দিন অতিবাহিত হলেও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগপত্র দাখিল করা হয়নি এবং কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণও প্রকাশ্যে উপস্থাপন করা হয়নি বলে জানা গেছে। যথাযথ বিচার প্রক্রিয়া ছাড়া এই ধরনের দীর্ঘ আটকাদেশ আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

গ্রাহকদের জন্য স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানimage-319280-1782714670

সিজেএ আরও বলেছে, এসব গ্রেপ্তারের পেছনে প্রমাণিত অপরাধমূলক কর্মকাণ্ডের চেয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা বেশি প্রভাব ফেলেছে বলে যে খবর পাওয়া যাচ্ছে, তা উদ্বেগজনক। রাজনৈতিক বিশ্বাস বা পেশাগত সম্পর্কের ভিত্তিতে সাংবাদিকতাকে কখনোই অপরাধ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

বিবৃতিতে আটক সাংবাদিকদের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, শ্যামল দত্ত হৃদ্‌রোগ ও গুরুতর স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন, যার জন্য যথাযথ চিকিৎসা মূল্যায়ন ও সেবা প্রয়োজন। ২০২৩ সালের শেষের দিকে মোজাম্মেল হক বাবুর প্রোস্টেট ক্যান্সারের জন্য একটি বড় অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু তাকে প্রয়োজনীয় ফলো-আপ সেবা থেকে বঞ্চিত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ফারজানা রূপাকে দুই সপ্তাহ ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কনডেমনেশন সেলে রাখা হয়েছিল বলে যে খবর পাওয়া গেছে, তা তার চিকিৎসা ও কল্যাণ নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।

সিজেএ বলেছে, সাংবাদিক, তাদের সম্পাদকীয় অবস্থান বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে, যথাযথ বিচার প্রক্রিয়া, মানবিক আচরণ এবং আইনের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী। তাই সিজেএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, ন্যায়বিচার সুষ্ঠুভাবে, স্বচ্ছভাবে এবং বিলম্বহীনভাবে নিশ্চিত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম যে কোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি। সময়মতো প্রমাণ উপস্থাপন না করে সাংবাদিকদের দীর্ঘদিন কারাবন্দী রাখা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা ক্ষুণ্ন করে এবং বিচারব্যবস্থার ওপর জনগণের বিশ্বাস দুর্বল করে।

বিষয়: মুক্তিমামলাআটকসাংবাদিকতাসাংবাদিকবিবৃতি
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।