Advertisement

বরিশালে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশালে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মধ্যে তিন দিন পর একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় জেলের মরদেহ দেখতে পান স্থানীয় জেলেরা।

Advertisement

নিহত সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌ-পুলিশ। তবে এখনও অপর এক জেলে নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে নৌ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত জেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২ মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় কালবৈশাখী ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ সময় সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নিখোঁজ হন।

Advertisement

ঘটনার পর প্রশাসন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি চালালেও এতদিন তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।