
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী শুভ বৈরাগী। আজ রোববার সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়।
শুভ ২০২০–২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শুভ বৈরাগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার।
মারা যাওয়ার আগে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেই লেখায় দাবি করা হয়, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার এক তরুণীর সঙ্গে শুভর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর রাতে তরুণীর জন্মদিন উপলক্ষে দেখা করতে গেলে তার পরিবারের কয়েকজন সদস্য শুভকে আটক করে মারধর করেন বলে অভিযোগ।
শুভ তার পোস্টে লেখেন, শারীরিক নির্যাতনের পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে তাকে চুরির অভিযোগ স্বীকার করতে বাধ্য করা হয়। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে হেনস্থা করা হয়, যাতে তিনি মানসিক চাপ ও হতাশায় পড়েন।
শুভ আরও উল্লেখ করেন, তরুণীর সঙ্গে তার দুই বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল এবং সম্পর্কের পক্ষে তার কাছে প্রমাণ রয়েছে। তবে পারিবারিক আপত্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারণে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি।
নিজের মৃত্যুর জন্য সংশ্লিষ্ট তরুণী ও তার পরিবারের কয়েকজন সদস্যকে দায়ী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে ড. শারমিন আক্তার বলেন, ‘’শুভর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। হঠাৎ এ ধরনের খবর পেয়ে আমাদের মন ভেঙে গিয়েছে। তার ফেসবুক পোস্টে উল্লেখিত বিষয়গুলো ক্ষতিয়ে দেখা হবে। যদি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় তাহলে আমরা তা নেব।‘’
এদিকে শুভর মৃত্যুতে সহপাঠী ও বন্ধুরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।