Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাসভাড়া নিয়ে বিরোধ, ভুরাঘাট বাসটার্মিনালে ককটেল বিস্ফোরণ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১০: ০৬
বাসভাড়া নিয়ে বিরোধ, ভুরাঘাট বাসটার্মিনালে ককটেল বিস্ফোরণ
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ছবি: চরচা

বাসভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাস টার্মিনালে পাল্টাপাল্টি হামলা ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

Advertisement

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে গৌরনদী ও কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কালকিনি উপজেলার ডাসার বনগ্রাম এলাকার এক বাসযাত্রীর সঙ্গে ভুরঘাটা বাস টার্মিনালে ভাড়া নিয়ে কাউন্টার মাস্টারের হাতাহাতি হয়। এর জেরে শুক্রবার রাতে বনগ্রাম এলাকা থেকে কয়েকশ লোক এসে ভুরঘাটা বাস টার্মিনালে হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা: কী আছে এজাহারে, ঘটেছিল কীAkhtar

গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা কাওছার তালুকদার অভিযোগ করেন, ডাসারের বনগ্রাম এলাকার মোফাজ্জেল সরদার, বায়জিদ সরদার, হাবুল ঘরামী, দেলোয়ার সরদার ও এমারাত সরদারের নেতৃত্বে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। হামলার সময় ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং ১৫টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে স্থানীয়দের অন্তত ১৫ জন আহত হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বনগ্রাম এলাকার বাসিন্দা মোফাজ্জেল সরদার দাবি করেন, বৃহস্পতিবারের ঘটনার বিষয়ে জানতে গেলে টার্মিনালের কাউন্টারে তাদের ওপর প্রথম হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এগিয়ে এলে তাদের ওপর বোমা হামলা চালানো হয়।

ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সাজানো দাবি করে তিনি জানান, তাদের পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়: বাংলাদেশবরিশালগৌরনদীককটেলযানবাহনসংঘর্ষ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।