Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আলিবাবা-অ্যামাজনে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২২: ৩৪
আলিবাবা-অ্যামাজনে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা

বাংলাদেশের ছোট ও মাঝারি রপ্তানিকারকরা এখন থেকে সরাসরি আলিবাবা, আলিএক্সপ্রেস ও অ্যামাজনের মতো বিশ্বের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির পর রপ্তানিকারকদের জন্য এই সুযোগ অবারিত হয়।

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, একজন রপ্তানিকারক একবারে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলারের পণ্য আন্তজাতিক মার্কেটপ্লেসগুলোর মাধ্যমে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে পণ্যের দাম ও পরিবহন খরচ বহন করতে হবে বিক্রেতাকে।

অগ্রিম টাকা ব্যাংকিং চ্যানেল অথবা স্বীকৃত ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আগে পাওয়া গেলে এক হাজার ডলার পর্যন্ত চালানের জন্য রপ্তানির সময় সাধারণ নিয়মে যে ‘ইএক্সপি’ ফরম পূরণ করতে হয়, তার প্রয়োজন হবে না। এর বেশি অঙ্কের রপ্তানিতে আগের নিয়ম মানতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুবিধা নিতে চাইলে ব্যবসায়ীদের নিজ ব্যাংকের কাছে সংশ্লিষ্ট মার্কেটপ্লেসের সঙ্গে তাদের বৈধ চুক্তির প্রমান দিতে হবে। এর মাধ্যমে অর্থ পরিশোধ ও কোনো বিরোধ হলে তা মেটানোর পদ্ধতি স্পষ্ট হবে। পণ্য বিক্রির পর মার্কেটপ্লেস বা বিদেশি ক্রেতাকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকিং চ্যানেল বা ডিজিটাল মাধ্যমে টাকা দেশে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। রপ্তানি কাগজপত্র জমার ১৪ দিনের মধ্যে ব্যাংক ওই টাকা রপ্তানিকারকের হিসাবে জমা করে দেবে।

Advertisement
Advertisement
Advertisement

পণ্যের মান নিয়ে অভিযোগ উঠলে বা পণ্য ফেরত দেওয়ার প্রয়োজন হলে রপ্তানিকারকের জমা থাকা ডলার থেকে বিদেশি ক্রেতাকে অর্থ ফেরত দেওয়ার সুযোগও রাখা হয়েছে। মার্কেটপ্লেসে নিবন্ধন বা সদস্য ফি দেওয়ার জন্য বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত বিদেশে টাকা পাঠানোরও অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ২০২৫ সালের জুলাইয়ে দেওয়া আগের একটি নির্দেশনার ভিত্তিতেই এই সুযোগ আরও সম্প্রসারণ করা হয়েছে। সরাসরি বিশ্ববাজারে দেশের ছোট রপ্তানিকারকদের পণ্য বিক্রির সুযোগ তৈরি করতেই এই উদোগ নেওয়া হয়েছে।

বিষয়: ব্যবসাবিনিয়োগব্যাংকব্যবসায়ীবাংলাদেশ ব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।