Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তানজিদ ব্যর্থ হলেও সফল মাহমুদুল, মুমিনুলের উইকেট নিয়ে আক্ষেপ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৭: ৪৯
তানজিদ ব্যর্থ হলেও সফল মাহমুদুল, মুমিনুলের উইকেট নিয়ে আক্ষেপ

১৭তম ওভারে মোহাম্মদ আব্বাসের মিডল স্টাম্প লাইনের ডেলিভারি, মাহমুদুল হাসান জায়গায় দাঁড়িয়ে লেগ সাইডে উড়িয়ে মারলেন চার। এই শটেই পূর্ণ হয় ফিফটি। গোটা ইনিংসে শুধু এই শটটাই যেন সিলেট টেস্টে তাকে খেলানো নিয়ে সব প্রশ্নের জবাব।

Advertisement

প্রচণ্ড চাপ নিয়ে নেমে যে ঝকঝকে ইনিংস খেললেন মাহমুদুল, তেমন ব্যাটিং করার লক্ষ্যেই টেস্ট অভিষেক হয়েছে আরেক ওপেনার তানজিদ হাসানের। তিনি ব্যর্থ হলেও ঠিক তার ভূমিকাটাই, অর্থাৎ ইতিবাচক ব্যাটিং করেই যেন নিজেকে ফিরে পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মাহমুদুলের ফিফটিতে বাংলাদেশের লিড বেড়ে হয়েছে ১৫৬ রান। আর শেষবেলায় মুমিনুলের বিদায়ে স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১১০। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে গিয়েছিল ২৩৬ রানে।

ইনিংসের শুরুতে অতি সাবধানী ব্যাটিং থেকে বেরিয়ে আসার লক্ষ্যেই তানজিদকে খেলাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে তিনি সেই কাজটা করতে পারেননি। করতে পেরেছেন মাত্র ৪ রান। মাত্র ৪৬ রানের লিড নিয়ে ওই সময়ে কিছুটা চাপেই ছিল স্বাগতিকরা। তবে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলা মাহমুদুল বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করে পাল্টা চাপে ফেলে দেন পাকিস্তানকে।

Advertisement
Advertisement
Advertisement

ইনিংসের প্রথম ১০ ওভারে মাহমুদুল তার টেস্ট ক্যারিয়ারের অধিকাংশ রানই করেছেন চার মেরে। এখানেও চিত্রটা ছিল একই। পাকিস্তানের পেসারদের বিপক্ষে কখনও ঝুঁকি নিয়েছেন, আবার কখনও বাজে বলে শাস্তি দিয়েছেন। তাতে ওভারপ্রতি প্রায় ৫ রান করে তোলে বাংলাদেশ। আর এতে বড় ভূমিকা রাখেন মাহমুদুলই। মাত্র ৫৮ বলেই তুলে ফেলেন অর্ধশতক।

এতে মুমিনুলের অবদানও কম নয়। তিনি অবশ্য ব্যাট করে গেছেন নিজের স্বাভাবিক গতিতেই। ৭৬ রানের জুটির ইতি ঘটে মাহমুদুলের বিদায়ে। আব্বাসের বলে ৫২ রানে আউট হলেও তার আগে ৮১.২৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করে কাজটা করে দিয়ে গেছেন তিনি।

নাজমুল হোসেন (১৩*) ও মুমিনুল দিনের খেলা শেষ করার কাজটা ভালোভাবেই করে ফেলেছিলেন। তবে একদম শেষ বলে গিয়ে বাঁধে বিপত্তি। খুররম শাহজাদের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল (৩০)।

বিষয়: পাকিস্তানটেস্ট সিরিজপাকিস্তান ক্রিকেটখেলাটেস্ট ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপ
Advertisement
সর্বশেষ
  • ১

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

  • ২

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ৩

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৪

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৫

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

সম্পর্কিত
  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।