
জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
“আগামী দিনে দেশে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, তার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। জনগণের যখনই প্রয়োজন হবে, আন্দোলনের ডাক তখনই আসবে।”
লেবাননের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর সিডনে এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ হামলার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, সিডনের কাছে জনাকীর্ণ ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েহতে হামলা চালানো হয়েছে । ফিলিস্তিনের হামাস আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে ওই কম্পাউন্ডটি ব্যবহার করে আসছিল বলে দাবি করেছে তারা।
হামলার পর এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ অস্বীকার তারা বলেছে, “যে স্থানে হামলা চালানো হয়েছে সেটি হামাস আন্দোলনের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড বলে যে দাবি করা হচ্ছে সেটি পুরোপুরি বানোয়াট ও মিথ্যা। তাদের অপরাধমূলক আগ্রাসনের বৈধতা দিতে এসব অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।”
হামাস জানিয়েছে, ফিলিস্তিনি শরণার্থী শিবিরের বাসিন্দারা ব্যবহার করে এমন একটি উন্মুক্ত খেলার মাঠে হামলাটি চালানো হয়েছে। লেবাননের শরণার্থী শিবিরগুলোতে কোনো সামরিক স্থাপনা নেই বলেও দাবি করেছে তারা।
গত দুই বছরে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তানের হামাসের বহু সদস্য নিহত হয়েছেন।
গত বছর ইসরায়েল ও হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই সমঝোতা অনুযায়ী ইসরায়েলি বাহিনীকে লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর নিরস্ত্র থাকার কথা।
জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের এক যুগের যাত্রা
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
সরকার বলছে সারের মজুত আছে, আর কৃষক পাচ্ছে না, সংকট কোথায়
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান
“আগামী দিনে দেশে যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, তার সাথে ঈদের কোনো সম্পর্ক নেই। জনগণের যখনই প্রয়োজন হবে, আন্দোলনের ডাক তখনই আসবে।”

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্র

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, “নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে যাবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।” আজ শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের সময় নূর মোহাম্মদ শেখ শহীদ হন। মুক্তিযুদ্ধে তার অসামান্য আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।