Advertisement

হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে ‘দ্বিতীয় সচিব’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Advertisement

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনাব ওমর বিন হাদিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন ওমর বিন হাদি।

Advertisement

এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।