Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঈদ ঘিরে হাট-বাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬, ২১: ০৬
ঈদ ঘিরে হাট-বাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। কোরবানির পশু বেচাকেনা ঘিরে জাল টাকা চক্র, চাঁদাবাজ, ছিনতাইকারী, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Advertisement

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এবার পশুর হাটকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আগেভাগেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন, সিসিটিভি মনিটরিং, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, মোবাইল টহল ও অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হয়েছে প্রতিটি হাটে। পাশাপাশি পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়ক ও প্রবেশপথেও থাকবে বাড়তি নজরদারি।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম চরচাকে বলেন, “জাল টাকা শনাক্তে মেশিন ব্যবহার, সিসিটিভি নজরদারি, প্রবেশ ও বের হওয়ার পথ মনিটরিং এবং ডিবির গোয়েন্দা টিম মাঠে কাজ করবে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে লেনদেন করতে পারেন সেটাই আমাদের মূল লক্ষ্য।”

এদিকে রাজধানীর বিভিন্ন পশুর হাট পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও জাল টাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

উত্তরা দিয়াবাড়ি বউবাজার পশুর হাট পরিচালনা কমিটির সদস্য খাইরুল বাসার বলেন, “গত বছরও আমরা জাল টাকার কয়েকটি ঘটনা পেয়েছিলাম। এবার শুরু থেকেই মাইকিং করে সতর্ক করা হচ্ছে। বড় অঙ্কের টাকা নেওয়ার আগে সবাইকে যাচাই করতে বলা হয়েছে।”

মাতুয়াইল পশুর হাটের ব্যবস্থাপনা কমিটির সদস্য জলিল উদ্দিন বলেন, “হাটে ব্যাংক বুথ ও জাল টাকা শনাক্তকারী মেশিন রাখার জন্য আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করছি। পাশাপাশি স্বেচ্ছাসেবক টিমও থাকবে, যারা ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতা করবে।”

মিরপুরের পশুর হাটের ইজারাদার প্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, “সবচেয়ে বেশি ভয় থাকে জাল টাকা ও অজ্ঞানপার্টি নিয়ে। হাটে দূর-দূরান্ত থেকে মানুষ আসে। অনেকেই নগদ টাকা বহন করেন। তাই নিরাপত্তা বাড়াতে আমরা নিজস্ব সিসিটিভি ও নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছি।”

এবার রাজধানীতে ২৭টি অস্থায়ী পশুর হাটের মধ্যে ১৯টির ইজারা সম্পন্ন হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঈদের আগে পাঁচ দিন পশুর হাটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় থাকবে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দাকার রফিকুল ইসলাম চরচাকে বলেন, “ঈদুল আজহাকে কেন্দ্র করে জাল টাকা চক্র প্রতি বছর সক্রিয় হয়ে ওঠে। হাটে জাল টাকা শনাক্তের জন্য বিশেষ ডিটেকশন বুথও রাখা হবে। কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না।”

র‍্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, “জাল টাকা, চুরি-ছিনতাই, অজ্ঞানপার্টি ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া অনলাইনে পশু কেনাবেচাকে কেন্দ্র করে প্রতারণা ঠেকাতেও সাইবার মনিটরিং চলছে।”

বিষয়: ঈদুল আজহাঅজ্ঞান পাটিকোরবানি ঈদপুলিশকোরবানিপশুর হাটর‍্যাবজাল টাকাপশুহাট
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।