
শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরচা প্রতিবেদক

পার্বত্য অঞ্চল বা পাহাড় ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই পরিস্থিতি মোকাবিলায় দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল ধারাবাহিকভাবে তৎপর রয়েছে। দেশের স্বার্থে এবং পার্বত্য এলাকার নিরাপত্তা বজায় রাখতে সবাইকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, আদিবাসী শব্দের বিতর্ক নিয়ে কোনো ধরনের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। পাহাড়ি জনগোষ্ঠীর স্বাধিকার ও অধিকার রক্ষা করার পাশাপাশি দেশের সামগ্রিক জাতীয় উন্নয়নে তাদের সমানভাবে সম্পৃক্ত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব মুনসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডি থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাহাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পদযাত্রা
পাহাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের নিরাপদ বাসস্থান, মানবিক শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চান একদল যুবক। সে লক্ষ্যে পাহাড়ে একটি সমন্বিত ক্যাম্পাস তৈরির স্বপ্ন তাদের। এ স্বপ্নের বাস্তবায়নে প্রয়োজন র্অথ ও সহযোগিতা।

অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন আটক
ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) আটক করেছে পুলিশ।