
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য আগাম টিকিট বিক্রি শুরু হবে ১৩ মে থেকে। আজ মঙ্গলবার রেলপথ সচিব ফাহিমুল ইসলাম এ তথ্য জানান।
ফাহিমুল ইসলাম জানান, রেলের আগাম টিকিট ১৩ মে থেকে ২৩ মে পর্যন্ত বিক্রি করা হবে। এ ছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট ১৭ মে পাওয়া যাবে।
রেলপথ সচিব ফাহিমুল ইসলাম জানান, যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে নন এসি বগির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।
ফাহিমুল ইসলাম আরও জানান, এবার ঈদযাত্রায়, টিকিট সহজে কাটার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।
ফাহিমুল ইসলাম আরও জানান, এসব টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী ঈদে অগ্রিম এবং ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন।

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীতের তীব্রতা
আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

সৃজনশীল অর্থনীতির বিকাশে প্রকল্প নিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং দেশের শিল্প-সংস্কৃতিকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।