
বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন
বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে, হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্ত।

প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী মঙ্গলবার তার আগমন ঘিরে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চলছে সৌন্দর্যবর্ধণের কাজ। নগরের গুরুত্ব সড়কগুলোর ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউজসহ বিভিন্ন এলাকায় নতুন রং করা হচ্ছে। চাঁদনীঘাট সংলগ্ন সারদা হল প্রাঙ্গনে দেখা গেছে রঙ্গিন ডিঙ্গি নৌকা রাখা। অনেকেই বলছেন, রাষ্ট্রপতি সুরমা নদীতে নৌকা ভ্রমণ করবেন হয়তো। এছাড়াও, সিটি করপোরেশন, হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনসহ বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
ওইদিন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে আজ শনিবার দরগাহ এলাকায় সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি। রাষ্ট্রপতির মাজার জিয়ারত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দরগাহ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিতে গুরুত্ব দেন সিসিক প্রশাসক।
রাষ্ট্রপতির সফরের সার্বিক অগ্রগতি ও আয়োজনের বিষয়ে জানাতে গত বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আব্দুল কাইয়ুম চৌধুরী। সাক্ষাৎকালে সিসিক প্রশাসক রাষ্ট্রপতির সফরসূচি এবং নাগরিক সংবর্ধনার সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন।
সাক্ষাৎ শেষে সিসিক প্রশাসক বলেন, “রাষ্ট্রপতির আগমন ঘিরে সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।”
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন। বিকেলে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠান শেষে ওইদিনই সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বরিশালে বোরকা পরা দুর্বৃত্তদের হাতে কৃষক খুন
বরিশালের মেহেন্দীগঞ্জে কবির ব্যাপারী (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে, হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্ত।

সিকৃবির উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের (রোববার থেকে মঙ্গলবার) জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে
রাজধানীর গুলশানে সরকারবিরোধী মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

গণভোটের রায় উপেক্ষা করলে আন্দোলনের মুখে পড়বে সরকার: আজহারুল ইসলাম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী জনগণের কাছে ওয়াদা করেছিল, গণভোটের রায় বাস্তবায়নে কাজ করবে। সরকার তা বাস্তবায়ন না করলে আমরা সংসদে ও সংসদের বাইরে আন্দোলন করে যাব। আপনারাও সেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবেন।