
জোট বাঁধছে কওমি ঘরানার ৭ দল, একসঙ্গে করবে স্থানীয় সরকার নির্বাচন
কওমিপন্থীদের সাত দল নিয়ে নতুন জোটের উদ্যোগ নিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
চরচা ডেস্ক

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ১৮ হাজার ৫০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ১২ হাজার ১১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জোট বাঁধছে কওমি ঘরানার ৭ দল, একসঙ্গে করবে স্থানীয় সরকার নির্বাচন
কওমিপন্থীদের সাত দল নিয়ে নতুন জোটের উদ্যোগ নিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

রামেকে কর্মবিরতি স্থগিত, ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরবেন শুক্রবার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকাল থেকেই তারা কাজে যোগ দেবেন। আজ শুক্রবার রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য জানান।

কক্সবাজারে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৪
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতের সাগর বিলাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।