
কক্সবাজারে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৪
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতের সাগর বিলাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১০৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২০৭ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯৫। এই সময়ে ৯১৩ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮১৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৭৬০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ২৪৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯৩ হাজার ৬০৮ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

কক্সবাজারে আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৪
কক্সবাজারের হিমছড়িতে সাগরে গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতের সাগর বিলাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর ইউএনবির।

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা-পুলিশের অন্তত ৫ সদস্য আহত
রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৫ জন সদস্য।

সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান
হঠাৎ অসুস্থ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে: সিপিবি
বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।