
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।
চরচা ডেস্ক

বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
এক বিজ্ঞপ্তিতে সিপিবি জানিয়েছে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তাদের জীবন রক্ষায় সরকারের উদ্যোগের অভাব ও বিদেশে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।
সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্নার সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা করেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।
আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, “সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উদ্বেগজনক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া ও রায়ের পূর্ণাঙ্গ বিবরণ বাংলাদেশের সরকারের কাছে থাকা আবশ্যক হওয়া সত্ত্বেও কিছুই জানত না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশে অবস্থানরত নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের যে ভূমিকা রাখা প্রয়োজন ছিল, তার কিছুই বাংলাদেশ সরকার করেনি। নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর পর তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রমাণ করেছে, রেমিট্যান্সের অর্থে এ দেশের মন্ত্রী-এমপি, আমলাদের বিলাসী জীবন নিশ্চিত হলেও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকারের কোনো মাথা ব্যাথা নেই। সরকারকে অবিলম্বে বিদেশে কারাবন্দী বাংলাদেশিদের মুক্তি ও প্রতিটি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করতে হবে।”
কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩১
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ শিশু।

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা-পুলিশের অন্তত ৫ সদস্য আহত
রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর অন্তত ৫ জন সদস্য।

সিসিইউতে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান
হঠাৎ অসুস্থ হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাজেকে গোলাগুলি, ২ হাজার ৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী
সেনাসদস্যরা ব্যারিকেড ভেঙে পর্যটকদের নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। এ সময় উজ্জবাজার এলাকায় অবস্থান নেওয়া সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।