Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৪
ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় অবরোধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ জানায়, সোমবার বিকালে শহরের নিউ মার্কেট এলাকায় একটি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। কিন্তু নিবন্ধন না থাকায় মোটরসাইকেলটি আটক করা হয়। ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জাড়ান আক্তার। পরে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী এসে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। নেতাকর্মীরা মুল ফটকে অবস্থান নেওয়ায় ভেতরে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে এসে ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Advertisement
Advertisement
Advertisement

এনএম ওয়াসিম ফিরোজ বলেন, আক্তারের মোটরসাইকেলের কাগজপত্র ছিলো না। পুলিশের টিএসআই ও সার্জেন্ট নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তার মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয় এবং সেখানে সার্জেন্ট এবং টিএসআই এর সঙ্গে আক্তারের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোটরসাইকেলটি আটক করা হয়। এর প্রতিবাদেই ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টা সমাধান করেছি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ছাত্রদলের ৫০-৬০ জন নেতাকর্মী সেখানে ছিল। তাদের মধ্যে কেউ কেউ একটু বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। বাজে কথাও বলেছে।

এ ব্যাপারে কথা বলার জন্য আক্তারুজ্জামানকে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, মোটরসাইকেল আটক করা নিয়ে পুলিশের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আমরা আলোচনার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করেছি।

বিষয়: চাঁপাইনবাবগঞ্জছাত্রদলমোটরসাইকেলপুলিশ সুপারঅবরোধ
সর্বশেষ
  • ১

    ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

  • ২

    মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা: সরকার কি সমন্বয়ের জটিলতায়?

  • ৩

    বরিশালে স্ত্রী হত্যার ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

  • ৪

    পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ৫২ নাগরিকের বিবৃতি

  • ৫

    চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

সম্পর্কিত
  • বরিশালে স্ত্রী হত্যার ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

    বরিশালে স্ত্রী হত্যার ১৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

    বরিশালে শালির সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী এলজিইডির সাবেক প্রকৌশলী জহিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অপর আসামি হোটেল ম্যানেজারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

  • পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ৫২ নাগরিকের বিবৃতি

    পার্বত্য চট্টগ্রামে সামরিকায়ন বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ৫২ নাগরিকের বিবৃতি

    পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিরসনে সম্প্রতি তিনটি কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের দীর্ঘদিনের সমস্যা জিইয়ে রেখে অধিকতর সামরিকায়নের মাধ্যমে পাহাড়ীদের দমন পীড়নের পথ উন্মুক্ত করার প্রচেষ্টার প্রতিবাদ জানিয়ে ৫২ জন নাগরিক বিবৃতিতে দিয়েছেন।

  • চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

    চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

    ঢাকায় গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মারামারির ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

  • হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩২ শিশু। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।