Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শেখ হাসিনার ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: ইশরাক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২১: ০০
শেখ হাসিনার ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ফাইল ছবি

গণ-অভ্যুত্থানকারী রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিভেদ ও অসতর্কতা সাবেক শাসক দল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ প্রশস্ত করতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সাথে তিনি উল্লেখ করেছেন, রাজনীতি থেকে আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক পতন ঘটলেও সমাজ, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যে তাদের যে অবস্থান রয়ে গেছে, তা এখনো পুরোপুরি বিলীন হয়নি।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিমন্ত্রী বলেন, “গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যত বিভেদ সৃষ্টি হবে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ তত বাড়বে। আগামী দিনের রাজনীতিতে এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে।”

আওয়ামী লীগের সম্ভাব্য পুনর্বাসন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোনো গৃহযুদ্ধের মতো চরম বিপর্যয়কর পরিস্থিতিতে ফ্যাসিবাদী শক্তি বিজয়ী হওয়া ছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশে তাদের আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।”

আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক ভাওতাবাজি’ আখ্যা দিয়ে ইশরাক হোসেন প্রশ্ন তোলেন, “তাহলে কালকে আসতেছে না কেন দেশে? কালকেই আসুক, ডিসেম্বর কেন লাগবে?” তিনি দাবি করেন, রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলা দলটি কেবল অনুসারীদের আশ্বস্ত করা এবং নিজেদের সম্পদ ও অস্তিত্ব রক্ষার তাগিদেই এ ধরনের বক্তব্য দিচ্ছে।

বিগত তিন দশকের রাজনৈতিক কৌশল বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের জয় দিয়ে রাজনৈতিক সফলতা মাপা যায় না। রাষ্ট্রক্ষমতা, সাংস্কৃতিক শক্তি, সফট পাওয়ার এবং আন্তর্জাতিক লবিং থাকলেও জনগণের গ্রহণযোগ্যতা হারিয়ে গণতন্ত্র থেকে ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়াই ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। মুক্তিযুদ্ধকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং ‘এক ব্যক্তির পূজা’ প্রবর্তনের মাধ্যমে দলটির পতন তরান্বিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- ‘জুলাই হত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে সামাজিক পরাজয় বেশি’। প্রতিযোগিতায় গণ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অববিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিক দল।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, এবং সাংবাদিক আরিফুজ্জামান মামুন, মাইদুর রহমান রুবেল ও জাকির হোসেন লিটন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বিষয়: রাজধানীবিএফডিসিশেখ হাসিনাইশরাক হোসেন
Advertisement
সর্বশেষ
  • ১

    ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

  • ২

    হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

  • ৩

    ফ্রান্সের আন্দোলন এত সহিংস হলো কীভাবে?

  • ৪

    ‘ঢাকা বিমানবন্দরের ব্যবস্থাপনাও ডিপি ওয়ার্ল্ডের মতো কাউকে দিয়ে দিক’

  • ৫

    ‘হামলায় ইরানের ক্ষতি হয়েছে কিন্তু আপনি কি বেঁচেছেন?’

সম্পর্কিত
  • ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

    ইশরাককে প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ? যা জানা গেল

    অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে একটি খবর আজ রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। যদিও এ নিয়ে বিএনপির বা সরকারের দায়িত্বশীল কেউ সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি।

  • হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

    হবিগঞ্জে ট্রেনের ইঞ্জিনে আগুন

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৫টার পর সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

  • শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভার নীতিগত অনুমোদন

    শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভার নীতিগত অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিদ্ধান্তের পর স্থাপত্য অধিদপ্তর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পুরোনো মাঠে নতুন সচিবালয়ের একটি প্রাথমিক নকশা তৈরি করে। লুই আই কানের মাস্টার প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে নকশাটি করা হয়েছে।

  • আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’

    আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’

    চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।