
লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ মঙ্গলবার প্রকাশিত এক শোকবার্তায় খালেদা জিয়ার আত্মার চির শান্তি কামনা করেছে সংগঠনটি। সেই সঙ্গে তার পরিবার-পরিজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও সহানুভূতিশীল সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
শোকবার্তায় আসক বলেছে, একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্বসহ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক জীবন, নেতৃত্বের অভিজ্ঞতা এবং রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান এ দেশের গণতান্ত্রিক অভিযাত্রার নানা বাঁক ও অভিঘাতের সাক্ষ্য বহন করে।
এতে আরও বলা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে তার উপস্থিতি কেবল রাষ্ট্র ক্ষমতার পালাবদলের স্মারক নয়; বরং তা এ সমাজের রাজনৈতিক চর্চা, বিতর্ক ও গণতন্ত্রের পথচলার নানা বাস্তবতার প্রতিফলন। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় শাসনব্যবস্থার সঙ্গে তার সম্পৃক্ততা এবং রাজনৈতিক পরিসরে দীর্ঘ ভূমিকা ইতিহাসের বিচারে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়ে থাকবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আর এই দলটির দীর্ঘদিনের চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে
সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।