
লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানায় কমিশন।
খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য একটি গভীর শূন্যতা সৃষ্টি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তার রাজনৈতিক জীবন ও আদর্শ এদেশের মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে বলে মন্তব্য করে কমিশন সচিবালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
এতে আরও বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন সচিবালয় বিশ্বাস করে, দেশ ও জাতির প্রতি বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। আর এই দলটির দীর্ঘদিনের চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সকাল ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম
নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে
সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রথমবারের মতো তদন্তে এসআরবি
রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।