
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

ভবিষ্যতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার কক্সবাজারে অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ডেবট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “২০২৯-৩০ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে দেশের জন্য বড় চ্যালেঞ্জ ঋণের পরিমাণ নয়, বরং দুর্বল রাজস্ব আহরণ। এ পরিস্থিতি মোকাবিলায় করের আওতা বাড়ানো, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার পূর্ণ ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
মন্ত্রী বলেন, “দেশের ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ঋণের তথ্য নিয়মিত প্রকাশ, প্রাইমারি ডিলার ব্যবস্থা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বন্ড সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঋণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”
আমীর খসরু বলেন, “সরকারের বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানো এবং বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা বন্ধ করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণের স্থিতি ২০২৪ সালের জুনে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমে এসেছে।”
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, “নিয়মিত ডেবট রিপোর্ট প্রকাশ, প্রাইমারি ডিলার ব্যবস্থার আধুনিকায়ন এবং জেপি মরগান জিবিআই-ইএম এজ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের ঋণ ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও কার্যকর করার চেষ্টা চলছে।”
অর্থমন্ত্রী বলেন, “২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মাত্র দুই বছরে সরকারি ঋণ পাঁচ লাখ ৪০ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১৮ লাখ ৯০ হাজার কোটি টাকায় দাঁড়ায়। সরকারি ও বেসরকারি মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণও বেড়ে প্রায় ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। একই সময়ে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় হয় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। এ ছাড়া, ২০২১ সালের আগস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থাকলেও ২০২৪ সালের জুলাই শেষে তা কমে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।”
অর্থমন্ত্রী বলেন, “ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে সহজ শর্তের ঋণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি কেবল উচ্চ মুনাফাদায়ক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পে অর্থায়নের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।