Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংস্কার কর্মসূচিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৫
সংস্কার কর্মসূচিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনা
সংস্কার কর্মসূচিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনা। ছবি: চরচা

গণতান্ত্রিক সংস্কার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সুশাসন বাস্তবায়নে তরুণদের অগ্রাধিকার ও সুপারিশগুলো তুলে ধরতে গণমাধ্যমের জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ বুধবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

Advertisement

নাগরিক অধিকার সংস্থা ‘ভয়েস’ ও ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ যৌথভাবে এই সংলাপ আয়োজন করে। এতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক সংস্কার, জবাবদিহিতা ও নাগরিক অধিকার সুরক্ষায় তরুণদের সোচ্চার ভূমিকা এবং গণমাধ্যমের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর কামাল আহমেদ বলেন, ‘‘একটি গঠনমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রাণবন্ত গণমাধ্যম অপরিহার্য। তাই তরুণদের উচিত সংস্কারের দাবি অব্যাহত রেখে রাজনৈতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা।’’

সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, ‘‘তরুণদের প্রত্যাশা ও উদ্বেগকে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সেগুলোকে বৃহত্তর মূলধারায় তুলে ধরতে গণমাধ্যমকে আরও গতিশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে তরুণদের প্রত্যাশাগুলো নীতি নির্ধারণ ও বাস্তবায়নের পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব।’’

Advertisement
Advertisement
Advertisement

সংলাপের সমাপনী বক্তব্যে ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপ্ন মাহমুদ বলেন, “তরুণদের অংশগ্রহণ শুধু প্রতীকী প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সিদ্ধান্ত গ্রহণে তরুণদের প্রভাব বজায় রাখতে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা প্রয়োজন।”

আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সহকারী সম্পাদক ও তরুণ প্রতিনিধিরা প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যমকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তারা গণমাধ্যমের প্রশাসনিক ও নীতি-নির্ধারণী পর্যায়ে নারী ও আদিবাসী সাংবাদিকদের অংশীদারিত্ব বৃদ্ধি এবং গণতান্ত্রিক সংস্কার অর্জনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

বিষয়: গণমাধ্যমসংস্কারগোলটেবিলআলোচনা সভা
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী