Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ২৫
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত
গাজা সিটিতে ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। ছবি: রয়টার্স

গাজায় ইসরায়েলি হামলায় ভবন ধসে ছয় শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল বুধবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সাততলা ভবনটি ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। ধ্বংসস্তূপের নিচে প্রায় ১০০ জন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্সের পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধসে পড়া একটি দেয়ালের নিচ থেকে দুজনকে বের করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসালকে রক্তমাখা স্কার্ফে মোড়ানো একটি ছোট মেয়েকে কোলে নিয়ে যেতে দেখা যায়।

Advertisement
Advertisement
Advertisement

গাজা সিটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক রায়েদ আল-দাহশান বলেন, ধসে পড়া ভবনটিতে অন্তত ১০টি পরিবার বসবাস করত। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারের এখনও আশা রয়েছে।

দাহশান বলেন, “আমরা এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছি।”

এক বাসের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল থেকে, পিষে প্রাণ নিল আরেক বাসtasfia-ahmed-tisha

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গাজা কার্যালয়ের প্রধান আলেসান্দ্রো ম্রাকিচ বলেন, জাতিসংঘের কয়েকটি সংস্থা উদ্ধারকাজে অংশ নিচ্ছে। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। মিসরের ত্রাণ সংস্থাও এ কাজে সহায়তা করছে।

ম্রাকিচ বলেন, “আপনারা যেমনটা দেখছেন, পরিস্থিতি খুবই করুণ। কারণ আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি নেই। ফলে কিছু মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন।”

ম্রাকিচ আরও বলেন, “প্রায় ৪০০টি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। আমরা জানি, এসব ভবন ধসে পড়বে, বিশেষ করে সামনে শীতকাল আসায়।”

গাজা সিটির আল শিফা হাসপাতালে স্বজন ও বন্ধুরা নিহতদের অনেকের শেষ বিদায় জানান। পরে মরদেহগুলো নিয়ে তারা কবরের দিকে যান।

বিষয়: নিহতগাজা উপত্যকাইসরায়েলি বোমা হামলাফিলিস্তিনিগাজা
সর্বশেষ
  • ১

    রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

  • ২

    গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত

  • ৩

    ডেঙ্গু ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত অঞ্চলে

  • ৪

    ‘জনগণের ভোট ম্যাটার করে না, ম্যাটার করে সরকার কারে পাস করাতে চায়’

  • ৫

    বাংলাদেশ কি ‘ক্লোজড অটোক্রেসি’?

সম্পর্কিত
  • রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

    রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির

    রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। সরকারি তথ্য বিবরণীর বরাত দিয়ে খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের। গতকাল বুধবার সৌদি আরবের জেদ্দায়

  • এক বাসের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল থেকে, পিষে প্রাণ নিল আরেক বাস

    এক বাসের ধাক্কায় ছিটকে পড়লেন মোটরসাইকেল থেকে, পিষে প্রাণ নিল আরেক বাস

    নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়ার নয়াপাড়ায় থাকতেন এবং আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।

  • কানাডাকে নিজেদের ‘সহযোগী সদস্য’ বানাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন

    কানাডাকে নিজেদের ‘সহযোগী সদস্য’ বানাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন

    ভন ডার লেন বলেন, “আমাদের অংশীদারত্বগুলোকে জরুরিভাবে নতুন করে ভাবতে হবে। তাই কানাডাকে ইইউর প্রথম সহযোগী সদস্য করার পথ খুলতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই।”

  • এবার সরিয়ে দেওয়া হলো গুলশানের ডিসিকে

    এবার সরিয়ে দেওয়া হলো গুলশানের ডিসিকে

    গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে বদলির পর এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।