
অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
দীর্ঘ ২৫ বছর পর আগামী ২৬ জানুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলসপার্ক মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে বরিশাল যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এ তথ্য জানিয়েছেন।
জিয়া উদ্দিন সিকদার বলেন, “জনসাধারণসহ তৃণমূলের নেতাকর্মীদের কথা শুনতে তিনি বরিশাল আসবেন। তার আগমন উপলক্ষ্যে বরিশাল বিভাগের নেতাকর্মীদের মাঝে উচ্ছাস বিরাজ করছে।”
জানা যায়, সবশেষ ২০০১ সাল পরবর্তী বিএনপি শামন আমলের সময়ে বেলসপার্কে তারেক রহমান মহাসমাবেশে যোগ দিয়েছিলেন।
এর আগে, ১০ জানুয়ারি নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে জানিয়েছিলেন, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি ছিল। জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সফরটি নির্ধারিত হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু