Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৯: ০৪
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন। ছবি: চরচা

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দেওয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

Advertisement

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে এই দাবি তোলা হয়। ‘সবার জন্য শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন চাই’—এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সম্মেলন উদযাপিত হয়েছে।

দেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করাই তাদের এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য। আজ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় এবং একটি র‍্যালি বের করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা খালেকুজ্জামান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে স্বপ্ন ছাত্র-জনতা দেখেছিল, তা বর্তমানে ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি অসম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বলে তারা অভিযোগ করেছে। তাদের মতে, অতীত সরকারগুলোর মতো বর্তমান সরকারও এই ধরনের চুক্তির মাধ্যমে দেশের অর্থনৈতিক স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।

Advertisement
Advertisement
Advertisement
বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্নের তাগিদ জার্মান রাষ্ট্রদূতেরforeign ministry

সম্মেলনের দ্বিতীয় ভাগে আজ বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, নবগঠিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈর সভাপতিত্বে এই আলোচনা সভায় দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, “পুজিবাদ ও সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থায় সকল বস্তুই বাণিজ্যিকিকরণ করা হয়েছে। শিক্ষাও এর বাইরে না। আমাদের শিক্ষাও এখন পুজিবাদের পন্যের মতো বাণিজ্যিক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ও অধিকার বিঘ্নিত করা হচ্ছে।শিক্ষার অধিকার মৌলিক নয়, এটি একটি মানবিক অধিকার।”

বিষয়: সমাজতান্ত্রিকমার্কিনছাত্রসম্মেলনচুক্তিশিক্ষাবাণিজ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি