Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ০৩
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।

Advertisement
Advertisement
Advertisement

খালাস পাওয়া আসামিরা হলেন- দুলালের ভাই হারুন, ভাবী মোরশেনা, বোন সুমাইয়া ও বোন জামাই রাজু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) সাজার তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে। চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।”

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহালhighcourt

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০১ সালে দুলালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে অপর আসামিদের কু-পরামর্শ ও প্ররোচনায় দুলাল শারমিনের পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করতো।

২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা যৌতুকের জন্য শারমিনকে মারপিট করে। ঘটনার বিষয়ে শারমিন তার মাকে জানায়, আসামিরা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। শারমিনের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান শারমিন।

এ ঘটনায় তার মা মোসা. মোমেলা কেরানীগঞ্জ মডেল থানায় দুলালের মা জরিনাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এ কে এম সাইদুজ্জামান। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল নয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার বিচার চলাকালে জরিনা বেগম মারা যান।

বিষয়: পুলিশআসামিট্রাইব্যুনালঢাকাকেরানীগঞ্জমৃত্যুদণ্ড
সর্বশেষ
  • ১

    স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

  • ২

    নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কা, নিহত ১

  • ৩

    ‎ইসলামী ব্যাংকের সামনে সোমবার ফের কর্মসূচি

  • ৪

    যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  • ৫

    ‘স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই’

সম্পর্কিত
  • স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

    স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

    ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই পাঁচরাস্তার মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

  • নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কা, নিহত ১

    নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কা, নিহত ১

    বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ইজিবাইক ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রুস্তম মীর (৬৫) নামে আরও একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর

  • ‎ইসলামী ব্যাংকের সামনে সোমবার ফের কর্মসূচি

    ‎ইসলামী ব্যাংকের সামনে সোমবার ফের কর্মসূচি

    ‎রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুটি পক্ষ। প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর আজ রোববার দুপুর ১টার দিকে উভয়পক্ষ কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করে। তবে আগামীকাল সোমবার আবারও একই স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।‎

  • ‘স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই’

    ‘স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই’

    স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের কোনো বাধ্যবাধকতা নেই বলেও এ সময় জানান তিনি। খবর ইউএনবির।