Advertisement

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত
পল্লবী থানা। ছবি: চরচা

রাজধানীর পল্লবী থানায় ককটেল বিস্ফোরণের ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৪) এক সদস্য আহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

Advertisement

পল্লবী থানার সাব ইন্সপেক্টর আবু নাঈম চরচাকে বলেন, “মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানায় একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিস্ফোরিত হলে থানার প্রধান ফটকের ভেতরে দায়িত্বরত এসআরবি-৪-এর এক সদস্য সামান্য আহত হন।”

Advertisement

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে থানা চত্বরে ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।”