Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে এইচআরএসএস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২০: ৫০
নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে এইচআরএসএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে চলমান সহিংসতার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

Advertisement

সংস্থাটি মনে করে সহিংসতা, প্রতিহিংসা ও বিশৃঙ্খলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন এলাকায় মনোনয়নপ্রত্যাশী ও দলীয় নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ব্যানার–ফেস্টুন ছেঁড়া, মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাড়িঘর ও রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনা বেড়েছে।

গণমাধ্যমে প্রকাশিত খবর ও সংস্থার নিজস্ব তথ্য অনুযায়ী, গত চার মাসে সারা দেশে অন্তত ১১৩টি সহিংসতার ঘটনায় ৯৮১ জন আহত ও ৫ জন নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে– গতকাল বুধবার শেরপুর–৩ আসনে বিএনপি–জামায়াতের সংঘর্ষে শতাধিক আহত ও জামায়াত নেতা রেজাউল করিম নিহত হন। গত ১৬ জানুয়ারি ময়মনসিংহ-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে নজরুল ইসলাম নামে এক সমর্থক নিহত হন।

এছাড়া গত ১৮ ডিসেম্বর ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ৫ নভেম্বর চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে গুলিতে নিহত হন বিএনপি কর্মী সরওয়ার হোসেন বাবলা। ময়মনসিংহ–৩ আসনে মনোনয়ন নিয়ে সংঘর্ষে নিহত হন ছাত্রদল কর্মী তানজিন আহমেদ।

এইচআরএসএস জানায়, নির্বাচনী প্রচারে অংশ নেওয়া নারী কর্মীরাও হামলা, হেনস্তা, হিজাব খুলতে জোরাজুরি, সাইবার বুলিংসহ নানামুখী নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণতান্ত্রিক চর্চা ও মৌলিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ।

সংস্থাটি অভিযোগ করে, প্রার্থীদের আক্রমণাত্মক বক্তব্য, হুমকি-ধমকি, অপপ্রচার ও বিদ্বেষমূলক রাজনীতিই সহিংসতাকে উসকে দিচ্ছে। অতীতের মতো এবারও একই সহিংসতার পুনরাবৃত্তি গভীর উদ্বেগজনক।

এইচআরএসএস সহিংসতায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা বৃদ্ধি এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সব রাজনৈতিক দলকে সহিংসতা বর্জনের আহ্বান জানান।

বিষয়: বিএনপিনির্বাচনমানবাধিকারজামায়াতে ইসলামীভোটরাজনীতিনির্বাচনী সহিংসতাসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।