Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৫: ৩০
জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন

জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Advertisement

বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমান্ডার এম এম লাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক পারুল আক্তারসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা-উপজেলার নেতারা।

কর্মসূচি থেকে দুই দফা দাবি করে সংগঠনটি। দাবিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনা এবং গ্রাম পুলিশ সদস্যদের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার বিষয়টি জানানো হয়।

সভাপতি এম এম লাল মিয়া বলেন, “স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের ৪৯৫টি উপজেলায় ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে প্রায় ৪৫ হাজার ৮১০ জন গ্রাম পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। সরকার নির্ধারিত পোশাক পরে তারা দিন-রাত বিভিন্ন ধরনের সরকারি দায়িত্ব পালন করলেও বর্তমানে মাত্র সাড়ে সাত হাজার টাকা ভাতা বা বেতন পান, যা দিয়ে বর্তমান বাজার পরিস্থিতিতে পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়।”

Advertisement
Advertisement
Advertisement

লাল মিয়া আরও বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে অর্থ সংকটের কারণে সন্তানদের স্কুল-কলেজ থেকে সরিয়ে কাজে পাঠাতে হচ্ছে। একই সঙ্গে পরিবারের বয়স্ক সদস্যদের ভরণপোষণ করতেও হিমশিম খেতে হচ্ছে।”

লাল মিয়া আরও জানান, গ্রাম পুলিশ সদস্যদের সরকারি নিয়োগ সংক্রান্ত গেজেট এবং তাদের পক্ষে উচ্চ আদালতের রায় থাকলেও এখনো তারা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে জাতীয় বেতন স্কেলের দাবিতে আন্দোলন করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মানববন্ধনে নেতৃবৃন্দরা জানান, তারা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করে আসছে। কিন্তু তাদের শ্রমের ন্যায্য মূল্য এখনো নিশ্চিত হয়নি। জাতীয় বেতন স্কেলের আওতায় এনে সবাইকে জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান করেন। পরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বিষয়: প্রধানমন্ত্রীগ্রাম পুলিশমানববন্ধনবেতন
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।