Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

বিদেশ থেকে কতটুকু সোনা আনা যায়?

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩২
বিদেশ থেকে কতটুকু সোনা আনা যায়?

দেশে ফেরার সময় বিদেশ থেকে অনেকে সোনা নিয়ে আসেন। কেউ সোনার বার আনেন কেউ আনেন স্বর্ণালংকার। সোনা বহনকারীদের অধিকাংশই বিক্রির জন্য এসব নিয়ে আসেন। অতিরিক্ত পরিমাণে আনার কারণে সেগুলো জব্দ করা হয় বিমানবন্দরেই। অনেকক্ষেত্রে আটক করা হয় যাত্রীকে। মামলা দিয়ে পাঠানো হয় জেলে।

ভিডিওতে দেখুন

Advertisement
Advertisement
Advertisement

তাই আসুন জেনে নিই বিদেশ থেকে আসার সময় শুল্কমুক্ত কতটুকু সোনা আপনি আনতে পারবেন।

ব্যাগেজ রুলস-২০১৬ অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজন সমপরিমাণ স্বর্ণের বার আনতে পারেন।  এজন্য তাকে বিমানবন্দরে নেমেই কাস্টসমসের নির্ধারিত ফরম পূরণ করে স্বর্ণের বিষয়টি জানাতে হবে এবং শুল্ক-কর পরিশোধ করতে হবে। বার আনার ক্ষেত্রে প্রতি ১১.৬৭ গ্রামের জন্য ২০০০ টাকা করে শুল্ক পরিশোধ করতে হবে। তবে কেউ ২৩৪ গ্রাম ওজনের বেশি আনলে কাস্টমস সোনা এবং বহনকারীকে আটক করবে।

Advertisement
Advertisement
Advertisement

আরপিও সংশোধনে যুক্ত হলো যেসব বিধানelection (1)

এছাড়া এতদিন বিদেশ ফেরত একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারত। একযুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছিল সরকার। এবার সেই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করা হয়েছে ব্যাগেজ বিধিমালায়। নতুন এই সংজ্ঞার কারণে ২৪ ক্যারেটের স্বর্ণের বার দিয়ে ১০০ গ্রাম ওজনের মোটা চুড়ি বানিয়ে আনার সুযোগ শেষ। এখন একজন যাত্রী সর্বোচ্চ ২২ ক্যারেটের প্রকৃত স্বর্ণের অলংকার আনতে পারবেন।

তবে বাংলাদেশের বাজারে চোরাই পথে স্বর্ণ যেমন আসে, আবার চোরাই পথে বেরিয়েও যায়। মূলত বর্তমানে ২৪ ক্যারেটের স্বর্ণ যেভাবে দেশে আনা হয় তা মূলত শুভংকরের ফাঁকি। ২২ ক্যারেটের অলংকার হয়, ২১ হয়, ১৮ ক্যারেটের হয়, তবে ২৪ ক্যারেটের হয় না। ২৪ ক্যারেটের চুড়ি বা বালার নামে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় মূলত বার। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারায়, তেমনি বাড়ে চোরাচালানও।

মামদানি মেয়র হলে নিউইয়র্ক সিটির তহবিল কমানোর হুমকি ট্রাম্পেরmamdani


২০২৪-২৫ অর্থবছরে বাজেটে ব্যাগেজ নীতিমালায় বড় পরিবর্তন বলতে ২৪ ক্যারেটের স্বর্ণালঙ্কার আনা যাবে না এবং ১২ বছরের কম বয়সী কেউ স্বর্ণ আনতে পারবে না। ২৪ ক্যারেটের স্বর্ণকে একটি বড় আকারের চুড়ি বানিয়ে নিয়ে আসার প্রবণতা সম্প্রতি বেড়ে গিয়েছিল। সেই গয়নাটি কিন্তু আদতে গয়না নয়। ২৪ ক্যারেট দিয়ে কিন্তু গয়না তৈরিও হয় না। এটি মূলত গয়না করে আনা হয় শুল্কফাঁকি দেয়ার জন্য।

বিষয়: আইনমধ্যপ্রাচ্যবিমানবন্দর
সর্বশেষ
  • ১

    প্রতিবেশীদের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম কম: জ্বালানি প্রতিমন্ত্রী

  • ২

    গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

  • ৩

    ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

  • ৪

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

  • ৫

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।