Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জেনে নিন

ভিসা সাক্ষাৎকারে সফল হবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ৪৯
ভিসা সাক্ষাৎকারে সফল হবেন যেভাবে

ভিসা একটি অনুমতি পত্র যা একটি দেশ কোন বিদেশি নাগরিককে ওই দেশে প্রবেশ ও অবস্থানের জন্য দিয়ে থাকে। অনেকেই মনে করেন, অফিসাররা হয়তো শুধু কাগজপত্র দেখেই ভিসা কনফার্ম করে থাকেন, তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। ভিসা পাওয়ার ক্ষেত্রে একটি সফল সাক্ষাৎকার ৮০ শতাংশ সহায়তা করে এবং বাকি ২০ শতাংশ নির্ভর করে প্রার্থীর কাগজপত্র, যেমন- একাডেমিক সার্টিফিকেট ও ব্যাংক স্টেটমেন্টের ওপর। সুতরাং একটি সফল সাক্ষাৎকারের জন্য ভালো প্রস্তুতির বিকল্প নেই।

Advertisement

ভিডিওতে দেখুন


এখন প্রশ্ন হলো ,কীভাবে আপনার সাক্ষাৎকারকে সফল করবেন, তার কিছু উপায় সম্পর্কে আলোচনা করা হলো-

  • সাক্ষাৎকারের আগের রাতে তাড়াতাড়ি ঘুমান। সাক্ষাৎকারের দিন দূতবাসে তাড়াতাড়ি পৌঁছান।
  • আপনার সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে তা নিশ্চিত করুন।
  • সাক্ষাৎকারের সময়ে অফিসাররা ইংরেজিতে প্রশ্ন করে থাকেন। সুতরাং আপনাকে যখন কোনো ব্যাপারে প্রশ্ন করা হবে, তখন ব্রিটিশ কিংবা আমেরিকান ইংরেজির শুদ্ধ উচ্চারণভঙ্গি ব্যবহার করুন, বাংলা বলা কিংবা ইংরেজির চিরাচরিত উচ্চারণভঙ্গির ব্যবহার পরিহার করুন।
  • ভিসা অফিসার যদি কোনো প্রশ্ন করে থাকেন, যার উত্তর একাধিক, তখন ইউনিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। যেমন- ভিসা অফিসার প্রশ্ন করলেন, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই উত্তরে অধিকাংশ প্রার্থী নিজ নাম, জন্ম তারিখ, বাসস্থানের ঠিকানা বলেন। আপনাকে মনে রাখতে হবে, এসব তথ্য আপনার ডকুমেন্টেই আছে, যা অফিসার আগে থেকেই জানেন। কোনো প্রার্থী যখন এমন ধরনের উত্তর দেবেন, তখন অফিসাররা বিরক্তবোধ করবেন। সুতরাং আপনার নিজের সম্পর্ক ইউনিক কিছু বলুন। যেমন, আপনার আইডল কে? আপনি কী কাজ করতে ভালোবাসেন? আপনার প্রিয় লেখক কে? আপনার কী হওয়ার ইচ্ছা ইত্যাদি।
  • সাক্ষাৎকারে ভিসা অফিসার আপনার ডকুমেন্ট সম্পর্কেও প্রশ্ন করবেন। সুতরাং আপনি যেসব ডকুমেন্ট জমা দেবেন, সেগুলোতে ভালো করে চোখ বুলিয়ে নিন। যেমন- জন্ম তারিখ, সিজিপিএ, ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে ইত্যাদি। তাছাড়া ফরম ঠিকমতো পূরণ করা হয়েছে কিনা এবং ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা, ভালো করে দেখে নিন।
  • সাক্ষাৎকারের সময় অফিসার যখন প্রশ্ন করবেন, তখন যদি কোনো প্রশ্নের উওর আপনার না জানা থাকে দ্বিধাহীন বলে দেবেন যে, উত্তরটি আপনার জানা নেই। পাশাপাশি, কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে আবারও জিজ্ঞেস করে নেবেন।
  • যদি সাক্ষাৎকারের সময়ে আপনাকে প্রশ্ন করা হয়, আপনি কেন বিদেশে শিক্ষা অর্জনে যেতে চাচ্ছেন, তখন কখনোই নিজের দেশকে ছোট করে কোনো উত্তর দেবেন না। অনেকেই বলে থাকেন, দেশের পড়ালেখার মান ভালো না, তাই বাইরের দেশে যেতে চাচ্ছি। এমন উত্তর দেওয়া থেকে বিরত থাকুন।
  • সাক্ষাৎকারের সময়ে যদি আপনি স্থির থাকুন। যদি আপনার চেহারাতে ফুটে ওঠে, তাহলে ভিসা অফিসার সন্দেহ করবে।  তখন ভেবে নেবে আপনার মাঝে কোনো ঝামেলা আছে কিংবা কাগজপত্রগুলো নকল। সুতরাং যথাসম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করুন।
  • অনেক সময়ে ক্রমাগত সাক্ষাৎকার নেওয়ার জন্য অফিসারদের মেজাজ রুক্ষ হয়ে যায়। তাই যথাসম্ভব নিজেকে স্বাভাবিক ও মুখে মুচকি হাসি রাখার চেষ্টা করবেন। এতে পরিবেশ হালকা হবে, অফিসাররাও হেসে হেসে কথা বলবেন।
  • অনেকে মনে করেন, সাক্ষাৎকারের সময় ফরমাল পোশাকের সঙ্গে কোর্ট-টাই পড়া বাধ্যতামূলক, এটিও একটি ভুল ধারণা। ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই ভদ্র ও মার্জিত যে কোনো পোশাক পরিধান করলেই হবে। তবে দেখতে কটু কিংবা অশ্লীল কোনো পোশাক পরা অনুচিত। আরামদায়ক কিছু পরুন।
  • সবশেষ, সাক্ষাৎকার ভালো হলে বাইরে আনন্দে লাফাবেন না। মনে রাখবেন, হয়তো বাইরের অনেকেই আছেন যাদের ভিসা প্রত্যাখাত হয়েছে। 

    তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের ফ্র্যাঙ্কলিন ও আমেরিকান ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে নেওয়া

বিষয়: সাক্ষাৎকারভিসা প্রসেসিংভিসা ফি
Advertisement
সর্বশেষ
  • ১

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ২

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

  • ৩

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ৪

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৫

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

সম্পর্কিত
  • ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

    শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

  • গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

    ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

  • ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

    ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার সেন্টারে প্রবাসীদের ২০০ টাকায় থাকার ব্যবস্থা

  • প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

    প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।