Advertisement

বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতে আগাম অনুমতি নেবেন যেভাবে

বিডিজেন ডেস্ক

বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতে আগাম অনুমতি নেবেন যেভাবে

সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে অবস্থিত বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য মুসল্লিদের আগাম অনুমতি নিতে অনুরোধ করেছে দেশটির সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

চলুন জেনে নিই কীভাবে আপনি বিশ্বনবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্য সৌদি সরকারের কাছ থেকে আগাম অনুমতি নেবেন।

  • নুসুক অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগ ইন করুন।
  • আল-রাওদাহ আল-শরিফা প্রার্থনার আইকন বেছে নিন।
  • সঙ্গী কেউ থাকলে তা নির্দিষ্ট করুন। তারপর তারিখ এবং সময় উল্লেখ করুন।
  • নির্দেশাবলী পড়ুন এবং তা অনুমোদন করুন।
  • কন্টিনিউ আইকনটি চাপুন এবং অনুমতি পান।

মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ওমরাহ পালন শেষে মদিনার মসজিদে নববীতে ছুটে যান অনেক মুসল্লি। সেখানে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক।

সৌদি সরকার জানায়, এ বছর ১ কোটিরও বেশি মুসল্লি আল রাওদা আল শরিফায় এসে প্রার্থনা করেছেন। এই সংখ্যা গত বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি।

Advertisement