প্রথমবার বিদেশ গমনের সময় পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেক সময় কিছু ভুল হয়ে যায়। ক্ষেত্রবিশেষে তা মারাত্মক সমস্যার সৃষ্টি করে।
বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে বেশ কিছু কাজ থাকে, যেগুলো সম্পর্কে ঠিক মত জানা না থাকলে হতে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন। তাই জেনে নিন, বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে করণীয় কাজগুলো-
১) ব্যাগ সংগ্রহ
ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়াতে হবে। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেয়া থাকবে, সেটা খেয়াল করতে হবে।
২) কাস্টমস
আপনার কাস্টমস ডিক্লারেশন ফরম সাথে রাখুন এবং কাস্টমস অফিসার চাইলে তা দেখান।
৩) হারানো ব্যাগ খোঁজা
বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারিয়ে গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ক্লেইম ফরম পূরণ করতে হবে। প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিতে পারেবেন। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে আপনার ঠিকানায় যোগাযোগ করে আপনার হারানো ব্যাগ আপনার কাছে পৌঁছে দেবে। না পাওয়া গেলে টিকেটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দেবে।