Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাল ইতালি, বারবার কেন এই পতন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৬: ৫৫
আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাল ইতালি, বারবার কেন এই পতন?

বিশ্বকাপ ফুটবলে ইতালিকে নিয়ে শেষ স্মৃতি কোনটি? এই প্রশ্ন করা হলে নিঃসন্দেহে বলা যায়, সেই ২০০৬ বিশ্বকাপের ফাইনালের কথা। আরও বিশেষ করে বললে, ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদানের সেই বিখ্যাত লাল কার্ড এবং ইতালির বিশ্বকাপ জয়। কিন্তু কেন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এই দলকে নিয়ে আলোচনা শুরু হলে ফিরে যেতে হয় ২০ বছর আগে?

Advertisement

টানা তিনটি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থতা ছাড়াও এখানে রয়েছে ঐতিহ্যবাহী একটি দেশের ক্রমশ বিশ্ব ফুটবলে পিছিয়ে পড়ার এক হতাশাজনক চিত্র।

গত দুই বিশ্বকাপের মতো ২০২৬ বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জনের জন্য ইতালিকে শেষ পর্যন্ত খেলতে হয়েছে প্লে-অফে। অবশ্য এবারের প্লে-অফ ম্যাচে আজ্জুরিরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বসনিয়া-হার্জেগোভিনাকে, যারা নিজেদের ইতিহাসে এর আগে বিশ্বকাপ খেলতে পেরেছে কেবল একবার। সেই কারণেই হয়তো প্লে-অফে দলটিকে পেয়ে ইতালির খেলোয়াড়রা অগ্রিম উল্লাস করেছিলেন। তবে তারা হয়তো ভুলে গিয়েছিলেন, ইতিহাস দিয়ে ফুটবল চলে না। ফলাফলটাও তাই পেয়েছেন হাতেনাতে।

মঙ্গলবার দিবাগত রাতে টাইব্রেকারে ইতালিকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। ম্যাচের অর্ধেকের বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলা ইতালি স্পট কিকে মাত্র একবার লক্ষ্যভেদ করতে সমর্থ হয়। আর এটাই বলে দেয়, চাপের মুখে আরও একবার ভেঙে পড়েছে দলটি।

Advertisement
Advertisement
Advertisement

ইতালির অনাকাঙ্ক্ষিত রেকর্ড

আবারও বিশ্বকাপ মিশনে ব্যর্থতার মধ্য দিয়ে বিরল এক রেকর্ড গড়েছে ইতালি। ইতিহাসের প্রথম সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দেশ হিসেবে তারা টানা তিনবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো।

আরও একবার ইতালির বিশ্বকাপ খেলতে ব্যর্থ হওয়াটা দেশটির ফুটবলের জন্য বড় এক ধাক্কাই। দলটির উইঙ্গার লিওনার্দো স্পিনাজোলার কণ্ঠে তাই মিশে ছিল আর্তনাদের প্রতিধ্বনি, “ইতালিকে ছাড়া আমাদের দেশের শিশুরা আরেকটি বিশ্বকাপ দেখবে, এটা বিশ্বাস করাও কঠিন।”

আবারও বিশ্বকাপে যেতে ব্যর্থ ইতালি। ছবি: রয়টার্স
আবারও বিশ্বকাপে যেতে ব্যর্থ ইতালি। ছবি: রয়টার্স

২০ বছর ধরে চলা ধারাবাহিক ব্যর্থতা

স্পিনাজোলা যা বলেছেন, সেটা কেবল তার দেশেই নয়, বরং গোটা ফুটবল বিশ্বের জন্যই এক অবিশ্বাস্য ঘটনা বৈকি। চারবার বিশ্বকাপ জেতা একটি দল যখন টানা তিনবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতেই হিমশিম খায়, তখন সেটা বিস্ময়েরই জন্ম দেয়। এর সঙ্গে যদি যোগ হয় ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের চিত্র, তাহলে ফুটে উঠবে ইতালিয়ান ফুটবলের প্রায় দুই যুগ ধরে চলা দুর্দিনের গল্প।

বিশ্বকাপ ফুটবলে পাঁচ আসর ধরে ইতালির ব্যর্থতার কারণেই তাদের ইউরো ২০২০ জয়কে অনেকেই দেখেন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে। কারণ, এর আগে এবং পরে দেশটির ফুটবল হেঁটেছে এক অনিশ্চয়তার পথ ধরেই।

কাঠামোগত সংকট

সমৃদ্ধ এক ফুটবল ইতিহাসের দেশ ইতালির ফুটবল কাঠামো বরাবরই ছিল বেশ শক্তিশালী। নব্বই দশকে ইতালির অনূর্ধ্ব-২১ দল তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়ন হয়। আর সেটাই গড়ে দিয়েছিল ২০০৬ বিশ্বকাপের সাফল্যের ভিত্তি। তবে নব্বই দশকের শেষের দিক থেকে ইউরোপীয় ক্লাব ফুটবলের বদলে যাওয়া চিত্র প্রভাব ফেলতে শুরু করে ইতালির ফুটবলে। একসময় বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লিগ সেরি আ-তে ক্রমেই বাড়তে থাকে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা। ফলে কমে আসতে থাকে স্থানীয় তরুণদের সুযোগ। সময়ের পরিক্রমায় এই বিষয়টি ডেকে এনেছে সংকট, যেখান থেকে উত্তরণ খুব একটা সহজ হবে না।

ক্লাব ফুটবলের পড়তি মান

গত কয়েক বছরে ইতালিয়ান ক্লাবগুলো চ্যাম্পিয়ন্স লিগসহ ইউরোপীয় টুর্নামেন্টগুলোতে বেশ ভালো করেছে। তবে সামগ্রিকভাবে দেশটির ঘরোয়া ফুটবল সেভাবে উন্নতির ছাপ রাখতে পারছে না। সময়ের সেরা তারকা খেলোয়ারদের কেউই এখন সেরি আ-এর ক্লাবগুলোতে খেলতে রাজি হন না। হাতেগোনা যে কজন ছিলেন, তারাও গত কয়েক বছরে ঠিকানা বদল করেছেন। অন্যদিকে ইতালির স্থানীয় প্রতিভাবান খেলোয়াড় যারা আছেন, তারা সুযোগ পেলেই যোগ দিচ্ছেন ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স বা জার্মানির ক্লাবগুলোতে। ফলে পাওলো মালদিনি, আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সেসকো টট্টি, ফাবিও কানাভ্যারা, জেন্নারো গাত্তুসো, জিয়ানলুইজি বুফনের মতো ফুটবলার উঠে আসছে না ইতালি থেকে।

হারের পর ইতালির খেলোয়াড়দের মধ্যে ব্যর্থতার ছাপ। ছবি: রয়টার্স
হারের পর ইতালির খেলোয়াড়দের মধ্যে ব্যর্থতার ছাপ। ছবি: রয়টার্স

বিশ্বমানের ডিফেন্ডার সংকট

যুগ যুগ ধরে ইতালিয়ান ফুটবলের সুখ্যাতি ছিল তাদের ডিফেন্সের জন্য। দেশটি থেকে উঠে এসেছেন কিংবদন্তি সব ডিফেন্ডার। আর এটাই ছিল তাদের শক্তির মূল জায়গা। এমনকি ২০০৬ বিশ্বকাপ জয়েও বড় অবদান ছিল তাদের রক্ষণভাগের। তবে গত বিশ বছরে ধস নেমেছে এই শিল্পে। অন্যদিকে আক্রমণভাগেও নেই বলার মতো তারকা ফুটবলার। ফলে যা হওয়ার তাই হয়েছে।

আর্থিক সমস্যা ও অবকাঠামোগত দুর্বলতা

জনপ্রিয়তার মানদন্ডে পিছিয়ে পড়া ইতালির সেরা ক্লাবগুলো আয়ের দিক থেকে বর্তমানে শীর্ষ দশের মধ্যেও নেই। এর সঙ্গে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধার স্টেডিয়ামের অভাব এবং বাণিজ্যিক সীমাবদ্ধতা, যা তাদের বেশ পিছিয়ে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্পেনের ক্লাবগুলো, যেখানে বিপুল টিভি চুক্তি ও বিনিয়োগ পাচ্ছে। সেখানে একই সময়ে ইতালিয়ান ক্লাবগুলো রীতিমত আর্থিক সংকটে ভুগছে।

সব মিলিয়ে তাই বলা যায়, বসনিয়া-হার্জেগোভিনার কাছে ইতালির এই হার দেশটির ফুটবলের দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা, পরিকল্পনার ঘাটতি এবং আর্থিক সমস্যার প্রতিফলন। ফলে একসময়ের বিশ্বসেরা দলটি এখন নিজেদের পরিচয় নিয়ে পুনর্গঠনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই কঠিন পরিস্থিতি থেকে ইতালির ফুটবলকে আবার শীর্ষে ফিরতে হলে এখনই বাস্তবিক সমাধানের দিকে হাঁটতে হবে। নাহলে তাদের এই এই পতন আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

বিষয়: ফুটবলফিফা বিশ্বকাপ ২০২৬খেলাইতালিইতালিয়ান ফুটবলফিফাবিশ্বকাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা