Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

যে কারণে এমপি মিষ্টির পদত্যাগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১৭: ১৮
যে কারণে এমপি মিষ্টির পদত্যাগ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি পদত্যাগ করেছেন।

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। তার আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ সচিবালয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মিষ্টি জানিয়েছিলেন, ‘‘আমাকে স্পিকার ডেকেছেন, দেখা করেছি।’’

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর আলোচনায় আসে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম।

Advertisement
Advertisement
Advertisement

রাড্ডা সেন্টারে কী ঘটেছিল

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদন ও মামলার তথ্য অনুযায়ী, হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, টিকাসহ বিভিন্ন মালামাল লুট করে।

পরে ভারী যন্ত্র এনে স্বাস্থ্যকেন্দ্রটির একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবনসহ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে সাইনবোর্ড ও ব্যানারও দেখা যায়।

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। হামলায় কারা জড়িত, কারা তাদের সংগঠিত করেছে এবং কীভাবে ভারী যন্ত্রপাতি সেখানে নেওয়া হয়েছিল- এসব বিষয় তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের গাফিলতির অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়।

মিষ্টির নাম এল যেভাবে

রাড্ডা হামলায় বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মী ও নারী সংসদ সদস্যদের দায়ী করে। এনসিপির সরাসরি অভিযোগ ছিল, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের বিরুদ্ধে।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম, বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের এমপির নেতৃত্বে, যার স্বামী এই এলাকার কমিশনার ছিলেন একসময় এবং যার ভাই ছাত্রদলের সভাপতি ছিলেন একসময়, তার নেতৃত্বে ধ্বংসযজ্ঞ, লুটতরাজ, একটা মবতন্ত্র কায়েম করা হলো।”

ফেরদৌসী আহমেদ ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি ছিলেন। রাড্ডা সেন্টারের জায়গাটি ওই সমিতির নামে বরাদ্দ চেয়ে করা আবেদনে তার স্বাক্ষর ছিল।

তবে মিষ্টি বলেছেন, ‘‘বর্তমানে ওই সমিতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।” রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের সঙ্গেও নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তদন্তে কোন সংসদ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন।” তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

কেন পদত্যাগের নির্দেশ

রাড্ডা সেন্টারের ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নাম আসা এবং তাদের কয়েকজনের সঙ্গে মিষ্টির ঘনিষ্ঠতার তথ্য সামনে আসার পর বিষয়টি বিএনপির শীর্ষ পর্যায়ে যায়।

দলীয় সূত্র জানায়, মিষ্টির বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিএনপির উচ্চপর্যায়ে আলোচনায় আসে। গতকাল বুধবার রাতে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর পর জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সংসদ সদস্য কীভাবে পদত্যাগ করেন

সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি সংবিধানে নির্দিষ্ট করা আছে। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজের হাতে লিখিত পদত্যাগপত্র স্পিকারের কাছে দিলে এবং তা স্পিকারের কাছে পৌঁছালে আসনটি শূন্য হয়। স্পিকারের পদ শূন্য থাকলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে দিতে হয়।

মিষ্টির পদত্যাগের ফলে সংরক্ষিত নারী আসনটি শূন্য হয়েছে। ওই আসনে পরবর্তী সদস্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত সাংবিধানিক ও নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়নে সংসদে আসেন মিষ্টি। গত এপ্রিল মাসে বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করে। ওই তালিকায় মিষ্টির নামও ছিল। দল ও জোট তাদের প্রাপ্য আসনের সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় ভোটাভুটির প্রয়োজন হয়নি; নির্ধারিত প্রক্রিয়া শেষে তারা নির্বাচিত হন।

বিষয়: বিএনপিপদত্যাগরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা

  • রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    রাশিয়ায় প্লেগ আতঙ্ক: আসলে কী ঘটেছে?

    সাইবেরিয়ার একটি অ্যান্টি-প্লেগ গবেষণাগারে কাজ করা এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উদ্বেগ কমানোর চেষ্টা করছে রাশিয়ার কর্তৃপক্ষ। তবে ওই তরুণীর সংস্পর্শে আসা ব্যক্তিদের আলাদা করে রাখা এবং স্থানীয় হাসপাতালগুলোতে নতুন রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করায় মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।