Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

চীনের নাকের ডগায় নতুন সামরিক ঘাঁটি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২: ৪৫
চীনের নাকের ডগায় নতুন সামরিক ঘাঁটি

জাপানের সবচেয়ে পশ্চিমের দ্বীপ ইয়োনাগুনি এখন বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছোট্ট এই দ্বীপটি তাইওয়ানের মাত্র ১১২ কিলোমিটার দূরে অবস্থিত। আর এই অবস্থানগত গুরুত্বের কারণেই যুক্তরাষ্ট্র ও জাপান এখানেই গড়ে তুলছে একটি অঘোষিত সামরিক প্রস্তুতির ঘাঁটি।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্লেষকরা মনে করছেন, চীন–তাইওয়ান উত্তেজনাকে কেন্দ্র করে এই দ্বীপটিকেই সামনে রেখে তৈরি হচ্ছে সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনা।

হংকংভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম এশিয়া টাইমসের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ইয়োনাগুনিতেিআমেরিকান মেরিন বাহিনীর উপস্থিতি দৃশ্যমান। একের পর এক সামরিক জাহাজ ভিড়েছে কুবুরা বন্দরে। নামানো হয়েছে চিকিৎসা সরঞ্জাম, জরুরি উদ্ধার উপকরণ, কন্টেইনার ভর্তি যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জাম ।

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকার দাবি, এগুলো কেবল মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি। কিন্তু বাস্তবতা হলো, দ্বীপের রানওয়ে, বন্দর এবং অন্যান্য অবকাঠামো যুদ্ধকালীন সরবরাহের জন্য দ্রুত উপযোগী করে তোলা হচ্ছে ।

অক্টোবর মাসে ইয়োনাগুনিতে প্রথমবারের মতো স্থাপন করা হয় ফরোয়ার্ড আর্মিং অ্যান্ড রিফুয়েলিং পয়েন্ট (এফএআরপি)। যার মাধ্যমে হেলিকপ্টার ও সামরিক বিমানে দ্রুত জ্বালানি ও অস্ত্র সরবরাহ সম্ভব। এই সময় আমেরিকান সিএইচ–৫৩ই ভারী পরিবহন হেলিকপ্টার দ্বীপটিতে নামে-যা জাপানের এত দক্ষিণ-পশ্চিমে এই প্রথম। এ বিষয়টি পরিষ্কার করে দেয় যে, এখানে কেবল প্রশিক্ষণ নয়, যুদ্ধ প্রস্তুতির কাঠামো গড়ে উঠছে।

ইয়োনাগুনির ভূ-রাজনৈতিক গুরুত্ব এখানেই শেষ নয়। এটি চীনের তথাকথিত ‘ফার্স্ট আইল্যান্ড চেইন’ এর একেবারে সামনে অবস্থিত। চীনের যুদ্ধজাহাজগুলো প্রশান্ত মহাসাগরে যেতে গেলে এই এলাকার মধ্য দিয়েই যায়। ফলে এখানে আধুনিক ক্ষেপণাস্ত্র বসানো হলে চীনের নৌবাহিনী বড় চাপে পড়বে।

বিশেষজ্ঞদের ধারণা, ইয়োনাগুনিতে মোতায়েন করা হতে পারে এনএমইএসআইএস নামের একটি আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র ১৮৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং সমুদ্রপথে যুদ্ধজাহাজ ধ্বংসে কার্যকর। যদি এটি স্থাপন করা হয়, তাহলে চীনের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের চলাচল কার্যত নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে।

তবে সামরিক এই শক্ত অবস্থানের বিপরীত পাশে রয়েছে বড় দুর্বলতা। ইয়োনাগুনি দ্বীপের আয়তন মাত্র ২৮ বর্গকিলোমিটার। ভারী ট্যাংক, বড় সেনাঘাঁটি কিংবা বিস্তৃত রাডার নেটওয়ার্ক বসানোর জন্য এই দ্বীপ আদর্শ নয়। এখানে মাত্র একটি বিমানবন্দর রয়েছে, যা সহজেই চীনের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের হামলা হলে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে কয়েক সপ্তাহের জন্য।

চীনের সাবমেরিন বহর ইয়োনাগুনির জন্য বড় হুমকিগুলোর অন্যতম একটি। আমেরিকার প্রতিরক্ষা রিপোর্ট অনুযায়ী, চীনের কাছে বর্তমানে অন্তত ৪৮টি প্রচলিত সাবমেরিন রয়েছে এবং নতুন সাবমেরিন উৎপাদন অব্যাহত রয়েছে। যদি যুদ্ধ বাঁধে, তাহলে চীন পানির নিচ থেকে বড় ধরনের হামলা চালিয়ে এই দ্বীপ অকার্যকর করে দিতে পারে।

এ পরিস্থিতিতে দ্বীপটি যেমন আমেরিকা–জাপানের জন্য গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, তেমনি সম্ভাব্য যুদ্ধে সবচেয়ে আগে আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি বহন করছে। দীর্ঘস্থায়ী সংঘাতে এটি টিকে থাকতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-ইয়োনাগুনি এখন আর শুধু একটি দ্বীপ নয়, এটি পরিণত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় শক্তির লড়াইয়ের প্রতীক হিসেবে। যুক্তরাষ্ট্র ও জাপান এটিকে প্রতিরক্ষা বলয় হিসেবে দেখছে, অন্যদিকে চীন এটিকে স্পষ্ট উসকানি হিসেবে বিবেচনা করতে পারে।

সব মিলিয়ে, ইয়োনাগুনি এখন একদিকে তাইওয়ান রক্ষার জন্য আমেরিকা–জাপানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, অন্যদিকে চীনের হামলার প্রথম নিশানা হওয়ার সম্ভাবনাও প্রবল। এই দ্বীপকে ঘিরে যে সামরিক শক্তি প্রদর্শন শুরু হয়েছে, তা এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলে যুদ্ধের আশঙ্কাকে আরও দৃশ্যমান করে তুলছে।

বিষয়: আমেরিকাজাপানসামরিক ঘাঁটিদ্বীপতাইওয়ানবিশেষজ্ঞসাবমেরিনচীন
সর্বশেষ
  • ১

    গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার ৪

  • ২

    ব্যবসার আইডিয়া থাকলেই মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ

  • ৩

    ‘জনগুরুত্বপূর্ণ ওষুধের তালিকা ও দাম সুনির্দিষ্ট করুন’

  • ৪

    সিদ্ধার্থ-মুগ্ধের স্বীকারোক্তির বাইরে ছিল না কোনো তথ্যপ্রমাণ

  • ৫

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, ২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা

সম্পর্কিত
  • বিমানবন্দরের কাছেই প্রবাসীদের থাকার ব্যবস্থা আছে, জানেন?

    বিমানবন্দরের কাছেই প্রবাসীদের থাকার ব্যবস্থা আছে, জানেন?

    কুমিল্লার বুড়িচংয়ের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ আলী ও মোহাম্মদ হেলাল। গত ২৯ আগস্ট সন্ধ্যা ৬টায় তাদের ফ্লাইট ছিল ঢাকা থেকে। ওই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে সময়মতো বিমানবন্দের পৌছাতে পারেননি তারা। যার ফলে ফ্লাইট মিস হয়। দুশ্চিন্তা আর ল্যাগেজ নিয়ে তারা যখন দিশেহারা

  • কীভাবে হুতিরা হয়ে উঠল ইরানের সবচেয়ে ভয়ংকর মিত্র?

    কীভাবে হুতিরা হয়ে উঠল ইরানের সবচেয়ে ভয়ংকর মিত্র?

    ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধে প্রায় চার বছর ধরে বড় ধরনের লড়াই ছিল না। এক ধরনের অস্বস্তিকর যুদ্ধবিরতি ছিল। কিন্তু সেই শান্তিও এখন ভেঙে পড়ছে। দেশটিতে আবারও শুরু হয়েছে সংঘাত।

  • যুক্তরাষ্ট্রের হামলা পরপরই ইরানের পাল্টা আঘাত, কী বার্তা দিচ্ছে?

    যুক্তরাষ্ট্রের হামলা পরপরই ইরানের পাল্টা আঘাত, কী বার্তা দিচ্ছে?

    যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের বেড়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এ সংঘাতের শুরু। এরপর ছয় মাস পেরোলেও কার্যত কোনো সমাধান আসেনি। বেশ কয়েক দফায় যুদ্ধবিরতি হয়েছে, জুনে একটি সমঝোতা স্মারকে সইও করেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেসব কিছুই টেকেনি।

  • সংসদীয় কমিটি কী, কোন ধরনের কাজ করে?

    সংসদীয় কমিটি কী, কোন ধরনের কাজ করে?

    বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতির পদ দেওয়া-না দেওয়া নিয়ে কিছুদিন ধরেই নানা আলোচনা চলছে। গত রোববার এ নিয়ে সংসদে অনির্ধারিত বিতর্কও হয়েছে। বাংলাদেশের সংবিধান বা অন্য আইনে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি করার বাধ্যবাধকতা নেই। তবে জুলাই সনদের প্রস্তাবে সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত