
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রাহকদের আধুনিক ও বিশ্বস্ত ব্যাংকিং সেবা নিশ্চিতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সিলেটে তাদের ৩৪তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর চৌহাট্টা এলাকার ‘মানরু শপিং সিটি’ ভবনে গত মঙ্গলবার এ শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন এনআরবি ব্যাংক–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক মোর্শেদ। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক, স্থানীয় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
জসিম উদ্দিন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংককে একটি এসএমই-বান্ধব ব্যাংক হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। পাশাপাশি দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ চলমান চ্যালেঞ্জের মধ্যেও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন।
তারিক মোর্শেদ বলেন, ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের সেবার আওতায় আনা এবং গ্রাহকের দোরগোড়ায় নির্ভরযোগ্য আধুনিক ব্যাংকিং পৌঁছে দেওয়াই ব্যাংকের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের নতুন সংস্করণ উন্মোচন
রয়্যাল এনফিল্ড বাংলাদেশ হান্টার ৩৫০-এর আটটি আকর্ষণীয় মডেল এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন মডেল বাজারে নিয়ে এসেছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা
কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।